শিরোনাম :
ইরানে আজ হামলা হচ্ছে না: ট্রাম্প অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

চীনের ‘ওয়ান চায়না’ নীতিতে মালয়েশিয়ার অটল অবস্থান

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মালয়েশিয়ার ‘ওয়ান চায়না’ নীতি দেশটির দ্বিতীয় প্রধানমন্ত্রী আবদুল রাজাক হুসেইনের আমল থেকেই চলে আসছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বৃহস্পতিবার আনোয়ার বলেন, তাইওয়ান ইস্যুতে চীনের অবস্থানকে মালয়েশিয়া সব সময় সম্মান করে এসেছে। দীর্ঘদিনের কূটনৈতিক নীতির অংশ হিসেবেই দেশটি এই অবস্থান ধরে রেখেছে।

তিনি বলেন, তাইওয়ানকে ঘিরে চলমান উত্তেজনা ও ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে শান্তিপূর্ণ উপায়েই সমস্যার সমাধান করা সবচেয়ে ভালো।

আনোয়ারের এই বক্তব্যের পর চীনও মালয়েশিয়ার ‘ওয়ান চায়না’ নীতির প্রতি পুনর্ব্যক্ত সমর্থনকে স্বাগত জানিয়েছে।

১৯৭৪ সালে আবদুল রাজাকের প্রধানমন্ত্রীত্বের সময় চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে মালয়েশিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের মধ্যে মালয়েশিয়াই প্রথম চীনের সঙ্গে এমন সম্পর্ক গড়ে তোলে।

আনোয়ারের সাম্প্রতিক মন্তব্যের মধ্য দিয়ে চীনের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার বিষয়ে কুয়ালালামপুরের দীর্ঘদিনের অবস্থান আবারও স্পষ্ট হলো।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »