শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

চাকসু নির্বাচন:কে কোথায় ভোট দিচ্ছেন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ।আজ বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপিত ১৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়।

নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন ভিপি (সহসভাপতি) প্রার্থী নির্ধারিত সময় অনুযায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় এবং ছাত্রশিবিরের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি সকাল ১০টায় ভোট দেবেন আইটি অনুষদের কেন্দ্রে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র মজলিস সমর্থিত প্যানেল সর্বজনীন শিক্ষার্থী সংসদ-এর ভিপি প্রার্থী তামজিদ উদ্দিন ভোট দেবেন বিজ্ঞান অনুষদ কেন্দ্রে সকাল ১০টা ৩০ মিনিটে।

এ ছাড়া স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের ভিপি প্রার্থী মাহফুজুর রহমান সকাল ১০টা ৩০ মিনিটে আইটি ফ্যাকাল্টি কেন্দ্রে ভোট দেবেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হয়েছে। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনসিসি সদস্য ও প্রক্টরিয়াল টিম সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদের নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

এবারের নির্বাচনে প্রথমবারের মতো ভোট গণনার জন্য ব্যবহার করা হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতি। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র এবং ৬১টি ভোটকক্ষ।

চাকসুর ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। অন্য দিকে হল ও হোস্টেল সংসদের ২৪০টি পদে লড়ছেন ৪৯৩ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »