শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

গাম্বিয়ার পণ্ডিত শেখ হায়দারা আল-জিলানির জন্য দোয়ার আহ্বান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৭ জুন, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, গাম্বিয়ার বিশিষ্ট ইসলামী পণ্ডিত শেখ মুহাম্মদ হায়দারা আল-জিলানির সঙ্গে সাক্ষাৎ ও তাঁর ধর্মীয় আয়োজনে অংশ নেওয়ার সুযোগ হয়েছে।

শুক্রবার নিজের ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম বলেন, প্রায় এক মাস ধরে মালয়েশিয়ার বিভিন্ন স্থানে জ্ঞানচর্চামূলক অনুষ্ঠান এবং নামাজে ইমামতি করছেন শেখ হায়দারা আল-জিলানি। তিনি এ সফরকে বিদায়কালীন সফর হিসেবে উল্লেখ করেন।

আনোয়ার ইব্রাহিম আরও বলেন, পবিত্র শুক্রবার ও আশুরাকে ঘিরে তিনি শেখের জন্য দোয়া কামনা করছেন। একই সঙ্গে মানুষের কল্যাণ, দেশের শান্তি এবং মালয়েশির জন্য আল্লাহর রহমত, বরকত ও নিরাপত্তা অব্যাহত থাকার প্রার্থনা জানান।

পোস্টের শেষে তিনি মালয়েশির অগ্রগতি ও স্থিতিশীলতা কামনা করেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »