শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমানের নেতৃত্বাধীন স্থায়ী কমিটির বিদেশি কর্মী নিয়োগের আবেদন নিষ্পত্তিতে এক মাসের সময়, রেস্তোরাঁ খাতকে অগ্রাধিকার: আনোয়ার ইসরায়েল নীতিতে পরিবর্তন নেই, মার্কিন আইনপ্রণেতাদের চাপের জবাব মালয়েশিয়ার ভর্তুকি ও সহায়তায় সরকারের বিপুল ব্যয়ের কথা জানালেন আনোয়ার ইব্রাহিম জোহর বাহরুতে এক সপ্তাহে ১৭৯ অভিবাসন বন্দী নিজ দেশে ফেরত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার President Shahabuddin resigns citing ill health Bangladeshi Worker Pleads Not Guilty to Fatal Reckless Driving Charge in Malaysia Modi vows tougher action against paper leaks, says issue affects millions of students জোহরের মালয় ভোটারদের সঙ্গে নেগেরি সেম্বিলানের ভোটারদের তুলনা নয়: আমিনুদ্দিন হারুন

খেলা হবে বিএনপির সাথে : কাদের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

দেশে বিএনপি অপরাজনীতি করছে দাবি করে রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

শনিবার বিকেল ৩টার আগ থেকে ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল নিয়ে আসতে শুরু করেন। ৩টার পর থেকে শান্তি সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। সমাবেশে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা।

ঢাকা দক্ষিণের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত নেতাকর্মীদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেছেন, খেলা হবে বিএনপির সাথে।

উপরে আন্দোলন আর ভেতরে ভেতরে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি এ কথা জানিয়ে কাদের বলেন, আগামী নির্বাচনে তাদের সঙ্গে খেলা হবে।

একই কর্মসূচিতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে ড. ইউনূসের ঘাড়ে সওয়ার হয়েছে বিএনপি।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »