শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

কেমন আছে শহীদ পুলিশ অফিসার মনিরুল ইসলামের পরিবার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
শহীদ পুলিশ অফিসার ওসি মনিরুল ইসলাম

২০১৭ সালের ২৫ মার্চ সন্ধ্যা। সিলেটের শিববাড়ী পাঠানপাড়া এলাকার জামে মসজিদের কাছে জঙ্গিদের বোমা বিস্ফোরণে আহত হন জালালাবাদ থানার ওসি মনিরুল ইসলাম। ২৬ মার্চ ভোর ৪ চারটায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’নামে পাঁচতলা একটি বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে বলে জানতে পারে পুলিশ। সকাল ৮টার দিকে আতিয়া মহলের ভেতর থেকে বাইরের দিকে গ্রেনেড ছোড়া হয়।

জঙ্গিদের বোমা বিস্ফোরণে পুলিশ কর্মকর্তাসহ ছয় জন নিহত হন। নিহতদের সবার শরীরের বিভিন্নস্থানে স্প্লিন্টারের আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও ওই ঘটনায় বোমার স্প্লিন্টারের আঘাতে আরও ৩০ ব্যক্তি আহত হন।

২৬ মার্চ এলেই ওসি মনিরুলের গ্রামের বাড়িতে নেমে আসে শোকের ছায়া । ৭ বছর পরও সন্তানের জন্য কাঁদছেন নিহত ওসি মনিরুল ইসলামের মা। বাবার কথা স্মরণ করে ২৬ মার্চ সকাল থেকেই মন খারাপ নিহতের একমাত্র সন্তান ফারাবীর।

দুই বছর বয়সে জঙ্গিরা তার বাবার প্রাণ কেড়ে নেয়। এখন ফারাবির বয়স ৯ বছর। সরকারি সুবিধা পেয়ে আর্থিক কোনো টানাপোড়েন না থাকলেও স্বামী, বাবা ও সন্তানের জন্য ২৬ মার্চ আসলেই মন খারাপ হয়ে যায় ওসি মনিরুলের স্ত্রী, সন্তান ফারাবি ও মা ফিরোজা খাতুনের ।

ওসি মনিরুলের মতো নাতীকেও সৎ পুলিশ অফিসার হিসেবে দেখতে চান ফিরোজা খাতুন । সরকারকে রাষ্ট্রীয় সব সুযোগ দিয়ে মনিরুলের মতো তার সন্তান ফারাবিকেও পুলিশ কর্মকর্তা হিসেবে গড়ে তোলার দাবি জানান ওসি মনিরুলের মা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »