শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ওড়িশা উপকূলে ডুবল সিঙ্গাপুরগামী জাহাজ, নিখোঁজ ২৪

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

বঙ্গোপসাগরে ভারতের ওড়িশা উপকূলের অদূরে একটি পণ্যবাহী জাহাজ ডুবে ২৪ নাবিক নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তবে উদ্ধার অভিযানে এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার পানামার পতাকাবাহী সিঙ্গাপুরগামী কার্গো জাহাজ এমভি ওশান-উইনার ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে ডুবে যায়। জাহাজটিতে থাকা নাবিকদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।

জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর এর পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড উদ্ধার অভিযানে সহায়তা চেয়ে সতর্কবার্তা পাঠায়।

এরপর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে কোস্ট গার্ডের ভারদ ও আনমোল নামে দুটি জাহাজ মোতায়েন করা হয়েছে। শ্রী বিজয়পুরম থেকেও ভিজিত নামে আরেকটি জাহাজ পাঠানো হয়েছে।

কোস্ট গার্ড জানিয়েছে, একটি লাইফ র‍্যাফট থেকে দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাকি নাবিকদের সন্ধানে অভিযান চলছে।

দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা অন্যান্য জাহাজকেও সতর্ক করা হয়েছে এবং উদ্ধারকাজে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »