শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ইহুদি ধর্ম গ্রহণ করছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

ক্যাথলিক খ্রিস্টান পরিবারে জন্মানো আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ইহুদি ধর্ম গ্রহণ করতে যাচ্ছেন। রাজনীতিতে তিনি কট্টর ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত এবং প্রায়ই তাকে ইসরায়েলের পতাকা নিয়ে বিভিন্ন সমাবেশে যোগ দিতে দেখা গেছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) নব নির্বাচিত আর্জেটাইন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এক সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ব্লুমবার্গ।

খবরে জানানো হয়, গত ২৫ নভেম্বর তিনি রাজধানী বুয়েনস এয়ার্সে ইহুদিদের প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি ইহুদি রাবাইর কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করেন। এরপর তিনি নিউইয়র্ক সফর করেন এবং সেখানে বিখ্যাত ইহুদি ধর্মনেতা মেনাশেম মেন্দেল শনিয়ারসনের সমাধিতে শ্রদ্ধা জানান। এর মাধ্যমে তিনি বুঝাতে চান যে, ইহুদি ধর্মের প্রতি তিনি কতখানি বিশ্বস্ত।

লাতিন আমেরিকার অন্য দেশগুলোর সঙ্গে ইসরায়েলের দূরত্ব যখন বাড়ছে তখন নতুন প্রেসিডেন্টের আমলে আর্জেন্টিনার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আরও দৃঢ় হতে চলেছে। তিনি আর্জেন্টিনার দূতাবাস তেল-আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নেয়ার ঘোষণাও দিয়েছেন।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভা গঠন না করেই মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন মিলেই। তিনি এই সফরকে ‘আধ্যাত্মিক’ সফর বলে উল্লেখ করেছেন। তবে তিনি কেন ক্যাথলিক খ্রিষ্টান থেকে ইহুদি ধর্ম গ্রহণ করেছেন সেটি স্পষ্ট নয়।

গত ১৯ নভেম্বর আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন এই কট্টর ডানপন্থি হাভিয়ের মিলেই। তিনি পুরোপুরি যুক্তরাষ্ট্রপন্থী বলে দাবি করেন নিজেকে। তিনি প্রতিবেশী ব্রাজিলসহ রাশিয়া ও চীনের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক এগিয়ে না নেয়ার ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি আর্জেন্টিনার ব্রিকস জোটে যোগ না দেয়ার সিদ্ধান্তও নিয়েছেন তিনি। মিলেই বলেন, আর্জেন্টিনার বন্ধু শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

মিলেই মূলত অর্থনীতিবিদ ও রক মিউজিকের ভক্ত। অনলাইনে সমালোচকদের বিরুদ্ধে কঠোর আক্রমণ, এলোমেলো হেয়ারস্টাইলে কখনো কখনো মিম হয়েছে তাকে নিয়ে। ক্ষ্যাপাটে আচরণ, বেশভূষার কারণে এরই মধ্যে মিলেই পরিচিতি পেয়েছেন ‘মিনি ট্রাম্প’ হিসেবে। নিউইয়র্ক টাইমস বলছে, ট্রাম্পের মতো আর্জেন্টিনার রাজনীতিতেও নতুন সেনসেশন হয়েছেন হাভিয়ের মিলেই।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »