শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

ইরানে প্রেসিডেন্ট নির্বাচন : ৫ জুলাই মাসুদ পেজেশকিয়ন এবং সাঈদ জালিলির মধ্যে ফিরতি লড়াই -স্বরাষ্ট্র মন্ত্রণালয়

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৩০ জুন, ২০২৪
মাসুদ পেজেশকিয়ন এবং সাঈদ জালিলি - ছবি : সংগ্রহ
মাসুদ পেজেশকিয়ন এবং সাঈদ জালিলি - ছবি : সংগ্রহ

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে কোনো প্রার্থী ৫০ ভাগের বেশি ভোট না পাওয়ায় শীর্ষ দুই প্রার্থীর মধ্যে আগামী ৫ জুলাই ফিরতি লড়াই হবে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মাসুদ পেজেশকিয়ন এবং সাঈদ জালিলির মধ্যে ফিরতি লড়াই হবে।

সর্বশেষ হিসাব অনুযায়ী মাত্র ২৪.৫ মিলিয়ন ভোট গণনা হয়েছে। এতে দেখা যাচ্ছে পেজেশকিয়ন পেয়েছেন ১০.৪ মিলিয়ন ভোট। তিনিই সবার চেয়ে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে আছেন জলিলি। তিনি পেয়েছেন ৯.৫ মিলিয়ন ভোট। অপর দুই প্রার্থী অনেক পিছিয়ে আছেন। তাদের পক্ষে প্রতিদ্বন্দ্বিতায় আসা সম্ভব নয়।

মোহাম্মাদ বাকের কলিবফ ৩.৪ মিলিয়ন ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। আর চতুর্থ স্থানে আছেন মোস্তফা পুরমোহাম্মাদি। তিনি পেয়েছেন ২ মিলিয়ন ভোট।

ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, এই দফা নির্বাচনে দেশের ভেতরে ও বাইরে ৬ কোটি ১৪ লাখ ৫২হাজার ৩২১ জন ভোট দেয়ার যোগ্য ছিলেন। গতকাল (৮ জুন, শুক্রবার) স্থানীয় সময় সকাল ৮:০০ টায় ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয় এবং ৩বার সময় বাড়িয়ে রাত ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

ইরানের নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচন ২০২৫ সালের জুন মাসে হওয়ার কথা ছিল। কিন্তু গত ১৯ মে প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি তার সাত সফরসঙ্গীসহ এক মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়ার কারণে সংবিধানের ১৩১ এবং ১৩২ নম্বর ধারা অনুযায়ী আগাম নির্বাচন অনুষ্ঠিত হলো।

সূত্র : আল জাজিরা এবং পার্স টুডে

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »