শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় মাদক পাচারের সন্দেহে আটক তিন মালয়েশীয় নারী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

মাদক পাচারের সন্দেহে তিন মালয়েশীয় নারীকে আটক করেছে ইন্দোনেশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাকার্তার সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের লাগেজ ও জুতার ভেতর থেকে সন্দেহভাজন মাদক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার মাদক অপরাধ তদন্ত বিভাগের (এনসিআইডি) পরিচালক হুসেইন ওমর খান জানান, সোমবার ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশ (পোলরি) ওই তিন নারীকে আটক করে। তাঁদের বয়স ৩০ থেকে ৩৯ বছরের মধ্যে এবং সবাই মালয়েশিয়ার সাবাহ অঙ্গরাজ্যের বাসিন্দা।

হুসেইন ওমর খান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সন্দেহভাজন মাদক নারীদের লাগেজ ও জুতার ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ছিল। ইন্দোনেশিয়ার কঠোর মাদকবিরোধী আইনের আওতায় ঘটনাটির তদন্ত চলছে। একই সঙ্গে আরও তথ্য সংগ্রহে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে মালয়েশিয়ার পুলিশ।

সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়া ও প্রতিবেশী কয়েকটি দেশে মাদক সংশ্লিষ্ট ঘটনায় একাধিক মালয়েশীয় নাগরিক গ্রেপ্তার হওয়ার পর সর্বশেষ এ ঘটনা ঘটল। এতে আন্তর্জাতিক মাদক চক্রের মাধ্যমে মালয়েশীয় নাগরিকদের মাদক বহনে ব্যবহার করার প্রবণতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

হুসেইন ওমর খান বলেন, সীমান্ত পেরিয়ে মাদক পাচার দমনে আঞ্চলিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে বিদেশ ভ্রমণের সময় কোনো ধরনের মাদক চক্রের সঙ্গে জড়িয়ে না পড়তে মালয়েশীয় নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »