শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ায় ইসলামিক স্কুল ধসে শিক্ষার্থী নিহত, আহত অন্তত ৮৩

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

সিদোয়ারজো, ইন্দোনেশিয়া, ৩০ সেপ্টেম্বর: ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো শহরে একটি ইসলামিক বোর্ডিং স্কুলে ভবন ধসে পড়ে অন্তত একজন শিক্ষার্থী নিহত এবং আরও ৮৩ জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার বিকেলে নামাজ চলাকালে হঠাৎ করে আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের একটি চারতলা ভবন ধসে পড়ে। পুরনো দুইতলা ভবনের ওপর অনুমোদন ছাড়া আরও দুই তলা যোগ করায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

প্রাদেশিক পুলিশ মুখপাত্র জুলস আব্রাহাম আবাস্ট বলেন, “ভবনটির ভিত্তি অতিরিক্ত কংক্রিটের ওজন বহন করতে পারেনি। ফলে হঠাৎ করেই এটি ভেঙে পড়ে।”

শিক্ষার্থীরা জানান, নামাজ চলাকালে ছাদ ভেঙে পড়ার পর মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অধিকাংশ হতাহত ছেলে শিক্ষার্থী, কারণ মেয়েরা আলাদা হলে নামাজ আদায় করছিলেন এবং তারা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

রাতভর উদ্ধারকাজ চালিয়েছে পুলিশ, সেনা ও দমকল বাহিনী। অন্তত তিনজন শিক্ষার্থী এখনও ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা অক্সিজেন ও পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন।

উদ্ধার তদারককারী কর্মকর্তা নানাং সিগিত জানান, “আমরা সর্বোচ্চ চেষ্টা করছি জীবিতদের বাঁচাতে। ধ্বংসস্তূপের ভেতরে আরও কয়েকটি মরদেহ দেখা গেছে, তবে আপাতত অগ্রাধিকার জীবিতদের উদ্ধারে।”

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »