শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

আর্সেনালের দাপুটে জয়, ফরেস্টকে ৩-০ গোলে হারাল জুবিমেন্ডির জোড়া গোল

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

লন্ডন, ১৩ সেপ্টেম্বর :  আর্সেনাল সহজ জয় তুলে নিল নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। মার্টিন জুবিমেন্ডির দুর্দান্ত জোড়া গোলের সুবাদে তারা ৩-০ ব্যবধানে নটিংহ্যাম ফরেস্টকে পরাজিত করেছে। এই হারের ফলে ফরেস্টের নতুন কোচ অ্যাঞ্জে পোস্টেকোগলুর প্রথম ম্যাচই দুঃস্বপ্নে রূপ নিল।

ম্যাচের শুরু থেকেই আর্সেনাল খেলার নিয়ন্ত্রণ নেয় এবং ৩২তম মিনিটে দুর্দান্ত ভলিতে গোল করে দলকে এগিয়ে দেন জুবিমেন্ডি। এটি ছিল তার আর্সেনালের জার্সিতে প্রথম গোল।

তবে গোলের আনন্দ কিছুটা ম্লান হয় যখন দলের অধিনায়ক মার্টিন ওডেগার্ড ডান কাঁধে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মিকেল আর্তেতার দল। ফরেস্টের বদলি ডিফেন্ডার নিকোলো সাভোনার ভুলের সুযোগ নিয়ে বল কাড়েন এবেরেচি এজে, যিনি দারুণ পাস দেন ভিক্টর গিয়োকারেসকে। সুইডিশ স্ট্রাইকার ঠান্ডা মাথায় গোল করে মৌসুমে নিজের তৃতীয় গোলের দেখা পান।

৭৯তম মিনিটে আবারও জ্বলে ওঠেন জুবিমেন্ডি। লিয়ান্দ্রো ট্রসারের্ডের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে দলের হয়ে নিজের দ্বিতীয় ও ম্যাচের শেষ গোলটি করেন তিনি।

৩-০ গোলের দাপুটে জয়ের পর এমিরেটস গ্যালারিতে উল্লাসের পাশাপাশি শোনা যায় কটাক্ষও, আর্সেনালের সমর্থকরা সুযোগ হাতছাড়া করেননি পোস্টেকোগলুকে খোঁচা দেওয়ার, যিনি এর আগে টটেনহ্যাম হটস্পারের কোচ ছিলেন।

এই জয়ের মাধ্যমে প্রিমিয়ার লিগ মৌসুমে আর্সেনাল তাদের অপরাজিত ধারা ধরে রাখল এবং শিরোপা লড়াইয়ে আরও গতি পেল।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »