শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

আমরা গ্রিনল্যান্ড পেতে যাচ্ছি: ডোনাল্ড ট্রাম্প

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
ডোনাল্ড ট্রাম্প, ছবি: রয়টার্স
ডোনাল্ড ট্রাম্প, ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে পারবে, এমনটাই বিশ্বাস করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপের দেশ ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চলের ওপর মার্কিন নিয়ন্ত্রণ আরোপের অভিপ্রায় পুনর্ব্যক্ত করার পর ট্রাম্প এমন মন্তব্য করলেন। খবর বিবিসি

গতকাল শনিবার (২৫ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সফর করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমরা গ্রিনল্যান্ড পেতে যাচ্ছি।’ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ওই দ্বীপের ৫৭ হাজার বাসিন্দা আমাদের সঙ্গে থাকতে চান।’

এদিকে গত সপ্তাহে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, ট্রাম্পের সঙ্গে ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডেরিকসেনের ফোনে কথা হয়েছে। যেখানে ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, ‘গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়।’ সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পরপরই গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ আরোপের কথা পুনর্ব্যক্ত করলেন ট্রাম্প।

ট্রাম্পের এমন মরিয়া চেষ্টার মধ্যে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিতে এগেদে বলেছেন, গ্রিনল্যান্ড স্বাধীনতা চায়। এটি বিক্রির জন্য নয়।

এর আগে ট্রাম্প তার ক্ষমতার প্রথম মেয়াদে ২০১৯ সালে আর্কটিক অঞ্চলের এই গ্রিনল্যান্ড কিনতে চেয়ে শোরগোল ফেলেছিলেন। তখন ট্রাম্প বলেছিলেন, আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘চরম প্রয়োজনীয়’ বিষয় হলো গ্রিনল্যান্ডের ওপর মার্কিন নিয়ন্ত্রণ।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »