শিরোনাম :
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ওপর চাপ বাড়ল, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ

আগামী  ৩০ জানুয়ারি সারা দেশে কালো পতাকা মিছিল কর্মসূচি বিএনপির

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪

নির্বাচনকালীন সরকার পুনঃপ্রবর্তন ও নতুন নির্বাচনের দাবিতে আগামী ৩০ জানুয়ারি সারা দেশে কালো পতাকা মিছিল কর্মসূচি দিয়েছে বিএনপি। এদিন দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসার কথা রয়েছে।

শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে কালো পতাকা মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এ কর্মসূচির ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন এবং নতুন নির্বাচনের দাবিতে আগামী ৩০ জানুয়ারি দেশের সব মহানগর উপজেলা থানা পৌরসভাসহ সব ইউনিটে কালো পতাকা মিছিল করবে বিএনপি।

এই ঘোষণার পরই দলটি নেতারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হ্রাস, কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং ‘অবৈধ সংসদ বাতিলের’ দাবিতে নয়াপল্টন থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটির কাকরাইলের নাইটেঙ্গেল মোড় হয়ে স্কাউট ভবনের পাশে দিয়ে জোনাকি সিনেমা হল হয়ে ফকিরাপুল মোড় ঘুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হওয়ার কথা।

এসময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এ সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, বিএনপি নেতা নিতাই রায় চৌধুরী, অধ্যাপক ডা. এজেএড জাহিদ হোসেন প্রমুখ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »