শিরোনাম :
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার President Shahabuddin resigns citing ill health Bangladeshi Worker Pleads Not Guilty to Fatal Reckless Driving Charge in Malaysia Modi vows tougher action against paper leaks, says issue affects millions of students জোহরের মালয় ভোটারদের সঙ্গে নেগেরি সেম্বিলানের ভোটারদের তুলনা নয়: আমিনুদ্দিন হারুন জোরপূর্বক শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের কম শুল্কের সুবিধা পেল মালয়েশিয়া, সামনে নতুন তদন্ত ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা ইহুদিবিদ্বেষ নয়, নিপীড়নের প্রতিবাদ: আনোয়ার ‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়’, মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের অভিযান, ১০৯ বিদেশি নাগরিক আটক বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর

অগ্নিকান্ড পরিকল্পিত ও ষড়যন্ত্রের অংশ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, এসব ঘটনা নিছক দুর্ঘটনা নয়, বরং দেশের স্থিতিশীলতা ও অর্থনীতিকে নড়বড়ে করার উদ্দেশ্যে সাজানো চক্রান্ত।রংপুর নগরীর একটি হোটেলে রোববার সন্ধ্যায় দলের জেলা ও উপজেলা আহ্বায়ক কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সারজিস।

সারজিস আলম বলেন, ‘আমরা বাংলাদেশে লাস্ট কয়েক দিনে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পাচ্ছি। এই ঘটনাগুলো কিছু কালপ্রিটের চক্রান্তের বা ষড়যন্ত্রের অংশ। কারণটা হচ্ছে, এই ঘটনাগুলো এমন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ঘটছে, যেই জায়গাগুলো একটা দেশের স্থিতিশীলতার সাথে, অর্থনীতির সাথে অনেক গুরুত্বপূর্ণভাবে সম্পর্কিত।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্টদের তোষামদকারীদের, দোসরদের অন্তর্বর্তী সরকার খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে পারেনি, তারা এখন বিভিন্নভাবে তাদের বিভিন্ন অডিও-ভিডিওকলে যুক্ত হয়ে, নির্দেশনা পেয়ে এই কাজগুলো করছে।’

জুলাই সনদ নিয়ে সারজিস বলেন, ‘আমাদের জায়গা থেকে রাজনৈতিক দল হিসেবে বলেন, অভ্যুত্থানের নেতৃত্বের জায়গায় কাজ করা কিংবা মাঠের সহযোদ্ধা হিসেবে বলেন, সাধারণ মানুষ হিসেবে বলেন, আমরা জুলাই সনদের আইনগত ভিত্তি বাস্তবায়নের নিশ্চয়তা চাই। দ্বিতীয়ত, আমরা দৃশ্যমান বিচার চাই। খুব স্বাভাবিকভাবে সকল মামলার সকল আসামির দৃশ্যমান বিচার ফেব্রুয়ারির মধ্যে হয়ে যাবে, এটাও প্রাসঙ্গিক নয়। কিন্তু যাঁরা হত্যাযজ্ঞের সরাসরি নির্দেশদাতা বা জড়িত, তাঁদের বিরুদ্ধে আমরা রায় এবং রায়ের দৃশ্যমান কার্যকারিতা দেখতে চাই।’জোটবদ্ধ হয়ে নির্বাচন প্রসঙ্গে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘আমরা মনে করি যে এনসিপি তাদের জায়গা থেকে যদি প্রয়োজন হয় এককভাবে নির্বাচন করবে। যদি কোনো রাজনৈতিক দলের সাথে এই কমিটমেন্টে আসা যায় যে ওই রাজনৈতিক দল এই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে জুলাই সনদের প্রতিটি চাওয়াকে বাস্তবায়ন করার জন্য জনগণের আকাঙ্ক্ষাকে প্রায়োরিটি দিয়ে আগামীতে কাজ করবে, তাহলে ওই দলের সাথে এনসিপির অ্যালায়েন্স হতে পারে। এখনো হয়নি, আলোচনা চলছে।’

শাপলা প্রতীক চাওয়া প্রসঙ্গে সারজিস বলেন, ‘এনসিপি তাদের জায়গা থেকে শাপলা প্রতীকের বিষয়ে অনড়। কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও যদি এখানে নির্বাচন কমিশন তাদের স্বৈরাচারী আচরণ প্রদর্শন করে, স্বেচ্ছাচারিতা করে এবং কোনো প্রভাবে প্রভাবিত হয়ে এনসিপির এই যৌক্তিক চাওয়াটাকে তারা মূল্যায়ন না করে, আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিকভাবে রাজপথে যাব।’

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »