শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

BKMEA এবং STITCH এর যৌথ উদ্যোগে সফল কর্মশালা অনুষ্ঠিত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

পোশাক কারখানায় লিঙ্গ সংবেদনশীলতা প্রচার এবং যৌন হয়রানি দূর করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে ঢাকার গুলশানের একটি হোটেলে এই কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং টেকসই টেক্সটাইল ইনিশিয়েটিভ: টুগেদার ফর চেঞ্জের (স্টিচ) যৌথ উদ্যোগে গতকাল ৬ মার্চ দুই দিন ব্যাপী এই কর্মশালা শুরু হয়।

কর্মশালাটি বিকেএমইএ এবং স্টিচ স্টাফের সহযোগিতামূলক আলোচনা, অন্তর্দৃষ্টি শেয়ার করতে এবং সম্মিলিতভাবে এই গুরুত্বপূর্ণ উদ্যোগের দিকনির্দেশনা করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করেছে।

এই যৌথ উদ্যোগের সফল সমাপ্তি টেক্সটাইল শিল্পে লিঙ্গ সংবেদনশীলতা প্রচার এবং যৌন হয়রানি দূর করার চলমান প্রচেষ্টার একটি মাইলফলক প্রতিনিধিত্ব করে। বিকেএমইও এবং স্টিচ স্টাফের সফল অংশগ্রহণের মাধ্যমে কর্মক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধে একগুচ্ছ মডিউল চূড়ান্ত করা হয়। যা বাংলাদেশের আরএমজি সেক্টর জুড়ে কর্মক্ষেত্রে যৌন হয়রানি রোধে স্থায়ী ইতিবাচক প্রভাব নিশ্চিত করতে ভূমিকা রাখবে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএমইএর ভাইস প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান এবং ফেয়ার ওয়্যার ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার মো. বাবলুর রহমান এবং ইটিআই বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আবিল বিন আমিন।

বক্তারা টেক্সটাইল শিল্পে ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি তুলে ধরেন। বিকেএমইএর সহ-সভাপতি জনাব ফজলে শামীম এহসান অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন এবং চলমান জেন্ডার সংবেদনশীল কর্মক্ষেত্রে সচেতনতার গুরুত্ব জোরদার করেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »