শিরোনাম :
মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে দালালচক্রের দৌরাত্ম্য, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চলছে প্রতারণা ও অর্থ আত্মসাৎ মিয়ানমারে সু চি’কে মুক্তির জোর দাবি আসিয়ানের, দেশজুড়ে সাধারণ ক্ষমার আহ্বান ফিলিপাইনের মালয়েশিয়ায় দক্ষিণ কোরীয় অপহরণ চক্র ভেঙে দিল পুলিশ, RM১১.৫ মিলিয়ন ক্রিপ্টো জব্দ—নিশ্চিত করলেন সিআইডি প্রধান দাতুক এম কুমার ‘সাকিব-মাশরাফি ক্রিকেটার নন, তারা এখন রাজনীতিবিদ’ সরকার ও বিরোধী দলের ১০ জনকে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের কার্যালয় পুনরায় দখলে নিতে ককটেল বিস্ফোরণ, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মহড়া এবং ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও জেলা মোটরশ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে এ হামলা ও দখল অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরীর স্থলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রফিকুল ইসলাম পাখি। কিন্তু গত বুধবার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাখির অনুসারীদের হাতে কয়েকজন সাধারণ শ্রমিক লাঞ্ছিত হন। এর প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকেরা পাখিকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন এবং দ্রুত নির্বাচনের দাবি তোলেন। বুধবারের ওই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুর থেকেই শিরোইল এলাকায় অবস্থান নেন পাখির বিরোধী শতাধিক শ্রমিক। কার্যালয় দখল নিয়ে দু’গ্রুপের ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর-ককটেল বিস্ফোরণ যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী এক সপ্তাহ ধরে নিখোঁজ শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ বাংলাদেশের ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগকৃত পুরনো ডিলার বাতিলের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে দালালচক্রের দৌরাত্ম্য, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চলছে প্রতারণা ও অর্থ আত্মসাৎ

ওয়াহিদ সোহান: বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

কুয়ালালামপুর: মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার উন্মুক্তের ঘোষণার পর থেকেই দালালচক্রের তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গেছে। কুয়ালালামপুরে বিভিন্ন চক্র রিক্রুটিং এজেন্সিগুলোর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী এক রিক্রুটিং এজেন্সি মালিক জানান, তিনি বৈধভাবে কর্মী পাঠানোর উদ্দেশ্যে পরিচিতদের মাধ্যমে মালয়েশিয়ায় আসেন এবং কিছু নগদ অর্থও সঙ্গে আনেন। পরে বুকিত বিনতাং এলাকায় এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয়, যিনি নিজেকে একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে পরিচয় দেন।

তিনি বলেন, “আমি তাকে বিশ্বাস করে কয়েক হাজার রিঙ্গিত দিই। আমাকে দুটি কোম্পানি পরিদর্শনে নেওয়ার কথা ছিল। কিন্তু টাকা দেওয়ার পর থেকেই তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়।”

অভিযোগ অনুযায়ী, কিছু চক্র রাজনৈতিক পরিচয় ও প্রভাবশালী পদবি ব্যবহার করে বিদেশি কর্মী নিয়োগের নামে প্রতারণা চালাচ্ছে। এতে রিক্রুটিং এজেন্সিগুলো লক্ষ লক্ষ রিঙ্গিত ক্ষতির মুখে পড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, শ্রমবাজার উন্মুক্ত হওয়ার আগেই এ ধরনের দালালচক্র সক্রিয় হয়ে উঠেছে, যা ভবিষ্যতে বড় ধরনের অর্থপাচার ও প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে।

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীরা সতর্ক করে বলেছেন, আনুষ্ঠানিকভাবে শ্রমবাজার সম্পূর্ণ উন্মুক্ত ও বৈধ চ্যানেল নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরো পড়ুন

রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের কার্যালয় পুনরায় দখলে নিতে ককটেল বিস্ফোরণ, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মহড়া এবং ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও জেলা মোটরশ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে এ হামলা ও দখল অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরীর স্থলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রফিকুল ইসলাম পাখি। কিন্তু গত বুধবার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাখির অনুসারীদের হাতে কয়েকজন সাধারণ শ্রমিক লাঞ্ছিত হন। এর প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকেরা পাখিকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন এবং দ্রুত নির্বাচনের দাবি তোলেন। বুধবারের ওই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুর থেকেই শিরোইল এলাকায় অবস্থান নেন পাখির বিরোধী শতাধিক শ্রমিক।

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »