শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

“কর্মী সংকটে মালয়েশিয়া: অবৈধ বিদেশী কর্মীদের জন্য ৩০ এপ্রিলের পর সাঁড়াশি অভিযান”

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৮ মার্চ, ২০২৬

কুয়ালালামপুর : মালয়েশিয়ার ইন্ডাস্ট্রিগুলোতে ক্রমবর্ধমান কর্মী সংকট মোকাবেলায় নিয়োগকর্তা প্রতিষ্ঠানগুলো সরকারকে অনুরোধ জানিয়েছে অবৈধ অবস্থায় থাকা বিদেশী কর্মীদের বৈধ করার সুযোগ প্রদানের জন্য। সূত্র জানাচ্ছে, এই অনুরোধ মানবসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে করা হয়েছে।

তবে একই সঙ্গে সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিশেষ সূত্রে জানা গেছে, ৩০ এপ্রিলের পর থেকে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে ব্যাপক সাঁড়াশি অভিযান। এই অভিযানের আওতায় জেল, জরিমানা এবং প্রয়োজনে শারীরিক শাস্তি পর্যন্ত হতে পারে।

সরকারি সূত্র বলেছে, “অবৈধ অবস্থায় থাকা কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়োগকর্তাদেরও সতর্ক থাকতে হবে এবং সকল নিয়মকানুন যথাযথভাবে মানতে হবে।”

এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো দেশের শ্রমনীতি বজায় রাখা, বৈধ শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং অবৈধ কর্মী প্রবেশ নিয়ন্ত্রণ করা।

নিয়োগকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মী সংকটের কারণে কিছু ক্ষেত্রে বৈধকরণের সুযোগ দিলে শিল্পখাতের কার্যক্রম অব্যাহত রাখা সম্ভব হবে। তবে সরকারের সতর্কতা স্পষ্ট ৩০ এপ্রিলের পর কোনো ছাড় নেই।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »