শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা জানালেন এ কে আজাদ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

তুন সরকারের মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে অভিনন্দন ও প্রত্যাশা জানিয়েছেন নিউজ পেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। অভিজ্ঞ ও নতুনদের সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভাকে একটি ‘যুৎসই’ টিম হিসেবে উল্লেখ করে তিনি দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো দ্রুত সমাধানের তাগিদ দিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৪৯ জনের নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।

শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কে আজাদ বলেন, প্রধানমন্ত্রীসহ সবাইকে আমি অভিনন্দন জানাই। নতুন ও পুরাতন মিলিয়ে নতুন মন্ত্রিসভা বেশ ভালো হয়েছে।

নতুন মন্ত্রিসভা দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে, এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, আমার বিশ্বাস, তাদের সামনে যে চ্যালেঞ্জগুলো আছে— বিশেষ করে আইন-শৃঙ্খলার উন্নয়ন ঘটানো, অর্থনৈতিক ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং কর্মসংস্থান বাড়ানো— সেগুলো তারা সফলভাবে মোকাবিলা করবেন।

জ্বালানি খাতের অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে আরেকটি বড় চ্যালেঞ্জ হচ্ছে জ্বালানি (এনার্জি) খাত; এই খাতের সমস্যাগুলো দূর করতে তারা (সরকার) ব্যবসায়ীদের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন, এটাই আমাদের প্রত্যাশা।-

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »