শিরোনাম :
হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা

সামনে কঠিন সময়, ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে সতর্ক অবস্থানের কথা বললেন তারেক রহমান

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় এগিয়ে থাকা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, আসন্ন নির্বাচনে জয়ী হলে তার সামনে ‘বিশাল’ চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ক্ষমতাচ্যুত আগের সরকারের আমলে লুটপাট হওয়া দেশকে মেরামতের অঙ্গীকারও করেছেন তিনি। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, বৃহস্পতিবারের (১২ ফেব্রুয়ারি) নির্বাচনে বিজয়ী হলে তার প্রথম অগ্রাধিকার হবে দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করা। ২০২৪ সালে তরুণদের নেতৃত্বে হওয়া অভ্যুত্থানের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের পতনের পর থেকেই বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতায় ভুগছে। ‘আমাদের দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে হবে, যাতে মানুষ নিরাপদ থাকে,’ যোগ করেন তিনি।

তবে ১৭ কোটি মানুষের এই দক্ষিণ এশীয় দেশটিকে এগিয়ে নিতে সামনে কাজ সহজ হবে না বলেও সতর্ক করেন তারেক রহমান। তার ভাষায়, ‘অর্থনীতি ধ্বংস হয়ে গেছে।’ তিনি অভিযোগ করেন, আগের শাসনামলে সাধারণ মানুষের প্রতি অবহেলা করা হয়েছে। ‘স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস হয়েছে, জ্বালানি খাতও ধ্বংস হয়েছে,’ অভিযোগ করেন এই শীর্ষ বিএনপি নেতা।

ভোটের দৌড়ে এগিয়ে থাকলেও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের কাছ থেকে কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে বিএনপি। নিজের কার্যালয়ে প্রয়াত বাবা-মা-জিয়াউর রহমান ও খালেদা জিয়ার প্রতিকৃতির নিচে বসে তারেক রহমান বলেন, তিনি নিরঙ্কুশ বিজয়ের ব্যাপারে আশাবাদী। ‘আমরা জনগণের কাছ থেকে একটি বড় ও স্পষ্ট ম্যান্ডেট (গণরায়) আশা করছি,’ বলেন তিনি।

১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসনে থাকার পর গত ডিসেম্বরে দেশে ফেরেন ৬০ বছর বয়সী তারেক রহমান। নির্বাচিত হলে অর্থনৈতিক সংকট মোকাবিলা, কর্মসংস্থান সৃষ্টি এবং বিশেষ করে নারীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দেয়ার কথাও জানান তিনি।

প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে সতর্ক মন্তব্য করে তারেক রহমান বলেন, দেশের স্বার্থই সবার আগে। তবে আশপাশের দেশগুলোর সঙ্গে বাংলাদেশ অন্তত ‘প্রতিবেশীসুলভ সম্পর্ক’ চায়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »