শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

গাজায় আল-শিফা হাসপাতালে ঢুকে যা দেখলেন বিবিসির সাংবাদিক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফায় প্রবেশ করেছেন ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একজন সাংবাদিক। ইসরায়েলি হামলার মধ্যেই হাসপাতালের ভেতরে ঢোকার সুযোগ পান তিনি।

এর আগে গত বুধবার আল-শিফা হাসপাতালে হামলা চালায় দখলদার ইসরায়েলি সেনারা। তেলআবিব দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিল, আল-শিফার ভেতর হামাসের কমান্ড সেন্টার, অস্ত্র, বাংকার ও অন্যান্য অবকাঠামো রয়েছে। এই দাবির প্রেক্ষিতে বুধবার সারা দিন হাসপাতালের ভেতর অভিযান চালায় দেশটির সেনারা।

হাসপাতালে অভিযান চালিয়ে কী উদ্ধার করা হয়েছে, তা দেখাতেই বিবিসির সাংবাদিককে আমন্ত্রণ জানায় ইসরায়েল। সরেজমিনে আল-শিফা পরিদর্শন করে আসার পর এই ব্যাপারে সংবাদমাধ্যমের কাছে বিস্তারিত জানিয়েছেন লুসি উইলিয়ামসন নামে ওই সাংবাদিক।

হাসপাতালে যাওয়ার বর্ণনা দিতে গিয়ে লুসি বলেন, ইসরায়েলি সেনাদের প্রহরায় রাতের অন্ধকারে একটি দেয়াল টপকে হাসপাতালে ঢুকি আমরা। যখন আমি হাসপাতাল কম্পাউন্ডের মধ্য দিয়ে হাঁটছিলাম তখনও ভারী অস্ত্র নিয়ে ইসরায়েলি সেনারা পাহারা দিচ্ছিল। পুরো কম্পাউন্ডজুড়ে শুধু অস্থায়ী তাঁবু, ধ্বংসাবশেষ এবং ঘুমন্ত আহত মানুষ। এক সময় আমরা এমআরআই ইউনিটের একটি করিডোরে পৌঁছাই। সেখানে ইসরায়েলি আর্মির লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস আমাকে তিনটি ছোট ছোট কালাশনিকভ, গোলাবারুদ এবং বুলেট-প্রুফ ভেস্ট দেখান।

লেফটেন্যান্ট কর্নেল জোনাথন জানান, তারা কিছু গ্রেনেড এবং প্রায় ১৫টি বন্দুক খুঁজে পেয়েছেন। এ ছাড়া কিছু সামরিক বই ও একটি মানচিত্র দেখান। সেটিতে হাসপাতালে প্রবেশ এবং প্রস্থানের সম্ভাব্য পথগুলো চিহ্নিত করা ছিল। জোনাথন বলেন, হামাস যে সামরিক উদ্দেশ্যে হাসপাতাল ব্যবহার করে এসব তার প্রমাণ। তিনি কিছু কম্পিউটার এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধারের কথাও জানান, যেগুলোর মাধ্যমে জিম্মিদের বিষয়ে আশানুরূপ অগ্রগতি হবে বলে বিশ্বাস তার।

তবে লুসি জানান, হাসপাতালের ভেতরে উদ্ধার হওয়া শক্তিশালী অস্ত্র বা কোনো ধরনের অস্ত্র ভাণ্ডার দেখাতে পারেনি ইসরায়েলি সেনারা। এর অর্থ হচ্ছে—হাসপাতালের ভেতর হামাসের কমান্ড সেন্টার থাকার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এদিকে হাসপাতালের ভেতর ইসরায়েল অস্ত্র পাওয়ার যে দাবি করেছে সেটি ‘মিথ্যা এবং নিম্নমানের প্রোপাগান্ডা’ বলে বিবৃতি দিয়েছে হামাস।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »