শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

ইসরায়েলের ৮০ শতাংশ মানুষই নেতানিয়াহুর বিপক্ষে

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩

ইসরায়েলের ৮০ শতাংশ মানুষই নেতানিয়াহুর বিপক্ষে। তারা হামাসের হামলার ঘটনায় তাকে দায়ী বলে অভিযুক্ত করছেন। ইসরায়েলের সংবাদমাধ্যম ডেইলি মারিভের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। খবর আলজাজিরার।

ডেইলি মারিভের জরিপে দেখা গেছে, ৬৫ শতাংশ ইসরায়েলি গাজায় স্থল অভিযানের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে এ অভিযানের বিপক্ষে মত দিয়েছেন ২১ শতাংশ ইসরায়েলি।

এতে উঠে এসেছে, ৮০ শতাংশ ইসরায়েলি হামাসের হামলার ঘটনায় ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দায়ী করেছন। তারা তার বিপক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে ৮ শতাংশ সাধারণ মানুষ মনে করেন যে তিনি হামলার ব্যাপারে দায়ী নয়। এ ছাড়া ৬৯ শতাংশ ভোটার গত বছরের লিকুদ পার্টির প্রধান নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন।

পশ্চিম জেরুজালেম থেকে আলজাজিরার সাংবাদিক আলন ফিসার জানান, নেতানিয়াহুর জন্য এটি ভালো সংকেত নয়। তিনি নিজেকে বিশ্বনেতা দাবি করেন। অথচ ইসরায়েলের মানুষ মনে করে যে তার চলে যাওয়ার সময় হয়ে গেছে।

জরিপে দেখা গেছে, ৫১ শতাংশ ইসরায়েলি চান যে লেবানন সীমান্তে বড় আকারের সামরিক অভিযান চালানোর জন্য।

আলজাজিরা জানিয়েছে, এ জরিপটি লেজার ইনিস্টিটিউটে গত বুধবার ‍ও বৃহস্পতিবার নেওয়া হয়েছে। এতে অংশ নিয়েছেন ৫১০ জন ব্যক্তি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »