শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি ফলপ্রসূ নয়: মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

৭ নভেম্বর ২০২৫, শুক্রবার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘের কারিগরি সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে আওয়ামী লীগের পাঠানো চিঠিতে কোনো কার্যকর ফল আসবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ঢাকা অফিসে পাঠানো চিঠি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “জাতিসংঘকে দেয়া আওয়ামী লীগের এ ধরনের চিঠিতে কোনো কাজ হবে না।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন হওয়ায় ঘোষিত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নিতে পারছে না।

চিঠিতে দলটি উল্লেখ করেছে যে, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতিসংঘ ও ইউএনডিপিকে নির্বাচনী সহযোগিতা স্থগিত রাখতে হবে। পাশাপাশি বাংলাদেশে জাতীয় সংলাপ, মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইউএনডিপি সরকারের নির্বাচনী ব্যালট প্রকল্পসহ যেসব কারিগরি সহায়তা দিচ্ছে, তা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের নীতিমালা লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে।

উল্লেখ্য, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিনটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে টানা ১৫ বছর ক্ষমতায় থাকার পর আওয়ামী লীগকে বর্তমানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই প্রেক্ষাপটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কতটা বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক হবে, তা নিয়ে দেশে-বিদেশে চলছে ব্যাপক আলোচনা।

এর আগে ১ নভেম্বর ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে একটি চিঠি পাঠান দলটির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী। সেই চিঠিতে “অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়” এমন নির্বাচনে সহযোগিতা না করার আহ্বান জানানো হয়। চিঠির অনুলিপি জাতিসংঘ মহাসচিব, সাধারণ পরিষদের সভাপতি, মানবাধিকার পরিষদসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও কূটনীতিকদের কাছেও পাঠানো হয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »