শিরোনাম :
কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা কুয়ালালামপুরে প্রবাসীদের জন্য ঈদের বিশেষ আয়োজন ‘সোনালী সন্ধ্যা’ কনসার্ট “মার্কিন ‘অবরোধ’ হুমকির মধ্যেও হরমুজ প্রণালী পার হলো ইরানি বন্দরের জাহাজ”

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি রুমা গ্রেপ্তার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলার অভিযোগ ও সন্ত্রাস দমন আইনে দায়েরকৃত মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জেসমিন আরা রুমাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর মালগুদাম এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পুলিশ নগরীর মালগুদাম এলাকায় অভিযান চালিয়ে জেসমিন আরা রুমাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি রুমা নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আবু তাহেলের মেয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, জেসমিন আরা রুমার বিরুদ্ধে জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »