শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ

টেকনাফে পাহাড়ের গহীনে শিশুসহ ২৫জন উদ্ধার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় দু’জন মানবপাচারকারীকেও আটক করা হয়। মঙ্গলবার (০৪ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্য ও পূর্বে আটক পাচারকারীদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা যায়, মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া সংলগ্ন গহীন পাহাড়ি এলাকায় নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে আটকে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে সোমবার (০৩ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌবাহিনী উক্ত এলাকায় যৌথ অভিযান চালায়। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ ২৫ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং দু’জন মানবপাচারকারীকে আটক করা হয়।

উদ্ধার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করছিল।

তারা আরও জানান, পাচারকারীরা বন্দিদের নির্যাতন করে মুক্তিপণ আদায়েরও চেষ্টা চালাচ্ছিল।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার ব্যক্তিদের ও আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মানবপাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »