শিরোনাম :
হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা

ইবতেদায়ী শিক্ষকদের “লং মার্চ টু যমুনা”

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
চাকরি জাতীয়করণসহ ৫ দফা দাবিতে ১৯তম দিনের মতো ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের আন্দোলন চলছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষকরা।

আন্দোলনরত শিক্ষকরা বলেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হচ্ছেন তারা। বিভিন্ন অজুহাত দিয়ে চাকরি জাতীয়করণের কাজ ঝুলিয়ে রাখা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

এদিকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলের মধ্যে এ নিয়ে গেজেট প্রকাশ না করা হলে আগামী ২ নভেম্বর (রোববার) প্রেস ক্লাব টু যমুনা অভিমুখে লং মার্চের ঘোষণা দেন তারা।

এর আগে, গতকাল বুধবার মাদরাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। দাবি পূরণের আশ্বাস না পেয়ে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন তারা। এ সময় ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে আন্দোলনকারীদের ওপর জলকামান ও সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি শিক্ষকদের আন্দোলনের মুখে ইবতেদায়ী মাদরাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু সেই ঘোষণার পর এখনো কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণ করা হয়নি।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »