সোমবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া নদীবন্দরের তিনতলা বিশিষ্ট টার্মিনাল ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নৌ উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘একসময় পদ্মায় প্রচুর ইলিশ ধরা পড়ত। এখন তা নামতে নামতে চাঁদপুর হয়ে ভোলায় আসে। বর্তমানে ভোলার ইলিশই সবচেয়ে বেশি পাওয়া যায়। আমরা যদি এই প্রক্রিয়াকে সমান্তরালভাবে এগিয়ে নিতে পারি, তাহলে হাজার হাজার জেলে আরো সচ্ছলভাবে জীবিকা নির্বাহ করতে পারবে। আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা এবং আমরা সেটাই করে যাচ্ছি।’
উপদেষ্টা বলেন, ‘ঢাকার সঙ্গে চরফ্যাশনের একমাত্র যোগাযোগ মাধ্যম নৌপথ। এখানকার মানুষের নৌপথের যাত্রা নির্বিঘ্ন করতে বেতুয়া নদী বন্দর টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। এমন টার্মিনাল ভবন বাংলাদেশের কোথাও আমার চোখে পড়েনি। এ টার্মিনালটি আপনাদের, এটাকে সুন্দর রাখার দায়িত্বও আপনাদের। এ দেশের ঐতিহ্য রক্ষার্থে শতবর্ষী প্যাডেল স্টিমার পুনরায় চালু করেছি। আমাদের পরিকল্পনা রয়েছে, এই প্যাডেল স্টিমার ঢাকা-বরিশাল নৌপথে চলবে।
তবে সপ্তাহে এক দিন ঢাকা-ভোলা নৌপথে চলার কথা রয়েছে।’







