শিরোনাম :

ইসরায়েলি বিমান হামলায় ইসরায়েলের চার সেনা সদস্য নিহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ইসরায়েলের চার সেনা সদস্য নিহত হয়েছে। এসব সেনা সদস্য হামাসের হাতে বন্দি ছিলেন। আজ রোববার (৯ অক্টোবর) হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেড এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

এ ছাড়া ইসারায়েলি এ হামলায় হামাসের বেশ কয়েকজন সদস্যও নিহত হয়েছে বলে জানিয়েছে আল-কাসাম ব্রিগেড।

গত শনিবার ইসরায়েলে হামলা চালিয়ে বেশ কয়েকজন সামরিক ও বেসামরিক ইসরায়েলিকে তুলে নিয়ে গেছে হামাস। তবে ঠিক কতজন ইসরায়েলিকে হামাস তুলে নিয়ে গেছে, তা নিয়ে প্রথমদিকে ধোঁয়াশা ছিল। হামাসের হামলার এক দিন পর রোববার যুক্তরাষ্ট্রে ইসরায়েলের দূতাবাস জানায়, হামাস ১০০ জন সামরিক ও বেসামরিক ইসরায়েলিকে তুলে নিয়ে গেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »