শিরোনাম :
হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা

প্রধাণ উপদেস্টার সাথে এনসিপির বৈঠক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
বিএনপির পর জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় আজ বিকেল পাঁচটায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে এবং এরপর সন্ধ্যা ছয়টায় জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

গতকাল মঙ্গলবার যমুনায় বিএনপির সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছিল, আজ (বুধবার) জামায়াতের সঙ্গে বৈঠক হবে। আজ সকালে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, ‘চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজ বুধবার বিকেল সোয়া পাঁচটায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদলের সঙ্গে এবং সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে।’

জামায়াতের পক্ষ থেকে এরই মধ্যে জানানো হয়েছে, দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ পাঁচ সদস্যের প্রতিনিধিদল যমুনায় যাবে। চলমান রাজনৈতিক পরিস্থিতি, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তাঁরা।

গতকাল রাতে জামায়াতের প্রচার বিভাগ জানিয়েছিল, তাদের প্রতিনিধিদল বুধবার (আজ) বিকেল পাঁচটায় যমুনায় যাবে৷ কিন্তু আজ বেলা পৌনে ১২টার দিকে এনসিপি জানায়, পাঁচটায় তাদের প্রতিনিধিদল যমুনায় যাবে৷ অবশ্য এর ঘণ্টাখানেক আগেই জামায়াত তাদের সাক্ষাতের সময় এক ঘণ্টা পিছিয়ে ছয়টায় নির্ধারণের কথা জানায়৷

এনসিপির পক্ষ থেকে দলের যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। তিনি জানান, আজ বিকেল পাঁচটায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যমুনায় যাবে।

আর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার সঙ্গে তাঁদের সাক্ষাতের সময় পরিবর্তনের কথা বলেছেন। তিনি জানান, বিকাল পাঁচটার পরিবর্তে সন্ধ্যা ছয়টায় প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাবে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।

১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর থেকে তা বাস্তবায়নের পথ নিয়ে দলগুলোর অবস্থানের ভিন্নতার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »