শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে, তদন্তে জানা যাবে সূত্রপাতের কারণ: ফায়ার সার্ভিসের ডিজি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

ঢাকা, ১৮ অক্টোবর: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টা ৭ মিনিটে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, “আগুন এখন নিয়ন্ত্রণে। আমাদের সদস্যরা এখনও কাজ করছে। পুরোপুরি নির্বাপন শেষে আমরা দায়িত্ব হস্তান্তর করবো।”

আগুন নেভানোর সময় দুইজন ফায়ার ফাইটার ও কয়েকজন আনসার সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি। তবে কারও অবস্থা গুরুতর নয়।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিসের ডিজি বলেন, “তদন্ত শেষে বোঝা যাবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে। অতিরিক্ত বাতাস থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বেগ পেতে হয়েছে। তাছাড়া ভেতরে কার্গো রাখার জায়গাগুলো খোপ খোপ থাকায় আগুন নেভাতে সময় লেগেছে।”

তিনি আরও বলেন, “একপাশে আগুন নেভানোর পর সেখানে থাকা মালামাল সরিয়ে নেওয়া হয়েছে। আমাদের মূল কাজ আগুন সম্পূর্ণ নির্বাপন করা। এরপর দেখা হবে কোথায় কী ক্ষতি হয়েছে এবং কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন।”

কেমিক্যাল জাতীয় কোনো পণ্য ভেতরে ছিল কি না এমন প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, “এখনই সেটা বলা সম্ভব নয়। তদন্ত শেষ হলে বিস্তারিত জানা যাবে।”

এর আগে, শুক্রবার রাতে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য রাজধানীর চারটি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »