শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

আগামী বৃহস্পতিবার প্রকাশিত হবে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। সকাল ১০টায় একযোগে ফল প্রকাশ করবে দেশের ১১টি শিক্ষা বোর্ড।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

যেভাবে জানা যাবে ফলাফল

অনলাইনে:

শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সরকারি ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এ গিয়ে ফলাফল জানতে পারবেন।

শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের EIIN কোড ব্যবহার করে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করতে পারবে।

এসএমএসের মাধ্যমে:

মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন—

HSC  Board  Roll  Year

উদাহরণ: HSC DHA 123456 2025

এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।

 

ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন

যেসব শিক্ষার্থী ফলাফল নিয়ে সন্তুষ্ট নন, তারা ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

এর জন্য যেতে হবে ওয়েবসাইটে: https://rescrutiny.eduboardresults.gov.bd

বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও সংবাদপত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন।

এর মধ্যে—

  • ছাত্র: ৬ লাখ ১৮ হাজার ১৫ জন
  • ছাত্রী: ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন

উল্লেখ্ এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয়েছিল ১৯ আগস্ট, এবং শেষ হয় একই মাসে।

ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত।

সূত্র: বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »