শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় লাইসেন্সবিহীন চালকদের কারণে বাড়ছে মৃত্যুঝুঁকি,চার বছরে ৩০ হাজারেরও বেশি দুর্ঘটনা।

মাহমুদুল হাসান, দক্ষিণ কোরিয়া:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

 দক্ষিণ কোরিয়া: দক্ষিণ কোরিয়ায় গত চার বছরে লাইসেন্সবিহীন চালকদের কারণে সড়কে প্রাণ হারিয়েছেন ৪০০ জনেরও বেশি মানুষ। দেশটির পুলিশ বিভাগের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ থেকে ২০২৪ সালের মধ্যে অন্তত ৩২,০০০টি সড়ক দুর্ঘটনা ঘটেছে যেগুলোতে গাড়ির চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স ছিল না।

প্রতিবেদনে বলা হয়, এসব দুর্ঘটনার ফলে ৪১২ জন নিহত এবং প্রায় ৪৭ হাজার মানুষ আহত হয়েছেন। সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে গিয়ংগি-দো প্রদেশের সিউল ও ইনছন অঞ্চলে। তরুণ বয়সী চালকদের মধ্যেই লাইসেন্সবিহীন গাড়ি চালানোর প্রবণতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষ জানায়, অনেক ক্ষেত্রেই অনভিজ্ঞ ও অপ্রশিক্ষিত চালকরা বন্ধু-বান্ধবের মাধ্যমে গাড়ি চালানো শেখেন এবং পরে লাইসেন্স ছাড়াই গাড়ি নিয়ে রাস্তায় নামেন। এতে শুধু তাদের নিজেদের জীবনই নয়, সাধারণ পথচারী ও অন্যান্য চালকদের জীবনও ঝুঁকির মুখে পড়ে।

২০২১ সালে মোট ৩৬,৩১৩ জন, ২০২২ সালে ৪৯,২১৭ জন, ২০২৩ সালে ৬০,৯০৯ জন এবং ২০২৪ সালে ৬৭,৩৮৯ জন লাইসেন্সবিহীন চালককে ধরা হয়েছিল।
বয়স অনুসারে, ২০ বছরের কম বয়সীদের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এই অপরাধের প্রবণতা। যেখানে ২০২১ সালে ১১,৪০২ জন থেকে বৃদ্ধি পেয়ে ২০২৪ সালে ২৮,৮৬৪ জনে পৌঁছেছে।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ কোরিয়ার কঠোর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার কারণে অনেকে তা পাশ করতে না পেরে অবৈধভাবে গাড়ি চালানো শুরু করেন। যদিও সরকারের পক্ষ থেকে নিয়মিত অভিযান, জরিমানা ও জেলদণ্ডের বিধান রয়েছে, তবুও প্রতি বছর এই অপরাধের হার বাড়ছে।

এদিকে, কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, লাইসেন্সবিহীন চালকদের শনাক্তে স্মার্ট সিসিটিভি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এছাড়া, আগামী বছর থেকে যারা বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি চালাবে, তাদের জন্য সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড ও বড় অঙ্কের জরিমানার বিধান কার্যকর করা হবে।

সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও স্কুল-কলেজ পর্যায়ে ট্রাফিক শিক্ষার ওপর জোর না দিলে এই প্রবণতা কমানো কঠিন হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »