শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

অফিসার ক্যাডেট পদে নিয়োগ চলছে বাংলাদেশ সেনাবাহিনীতে

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট (পুরুষ ও মহিলা) পদে নিয়োগ দেবে ৯৬তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে। প্রশিক্ষণ শেষে নির্বাচিত প্রার্থীরা লেফটেন্যান্ট পদে কমিশন পাবেন। আবেদন গ্রহণ চলছে অনলাইনে, শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২৫।

আবেদন করতে হবে সেনাবাহিনীর ওয়েবসাইটে join.army.mil.bd

আবেদন ফি ১,০০০ টাকা এবং রেজিস্ট্রেশন ফি ১,০০০ টাকা।

নির্বাচন প্রক্রিয়া: চার ধাপে পরীক্ষা

১. প্রাথমিক বাছাই (স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা):

২৬ অক্টোবর থেকে ১০ নভেম্বর ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

২. লিখিত পরীক্ষা:

১৪ নভেম্বর (শুক্রবার) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে।

৩. আইএসএসবি পরীক্ষা (Inter Services Selection Board):

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডাকা হবে ঢাকা সেনানিবাসে আইএসএসবি পরীক্ষার জন্য। পরীক্ষার সময় ৪ দিন অবস্থান করতে হবে; যাবতীয় ব্যয় বহন করবে সরকার।

৪. চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা:

আইএসএসবি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে যারা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হবেন, তারাই চূড়ান্তভাবে অফিসার ক্যাডেট হিসেবে নির্বাচিত হবেন।

 

লিখিত পরীক্ষার বিষয়সমূহ

  • বাংলা
  • ইংরেজি
  • সাধারণ গণিত
  • সাধারণ জ্ঞান

এইচএসসি বা সমমানের শিক্ষার্থীদের পাঠ্যসূচি অনুযায়ী প্রশ্ন করা হবে। গণিত, ইংরেজি ও সাধারণ জ্ঞানে ভালো প্রস্তুতি প্রয়োজন।

প্রশিক্ষণ ও সুবিধা

নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) তে ৩ বছরের কঠোর প্রশিক্ষণ নিতে হবে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করলে তাঁরা লেফটেন্যান্ট পদে কমিশন পাবেন।

লেফটেন্যান্ট হিসেবে সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা, বাসস্থান, চিকিৎসা, সন্তানের শিক্ষা, উচ্চতর শিক্ষা ও বিদেশে প্রশিক্ষণসহ সরকারি সুযোগ-সুবিধা পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

  • এইচএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম একটি পরীক্ষায় জিপিএ ৫ এবং অন্যটিতে জিপিএ ৪.৫০ থাকতে হবে।
  • ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ‘O’ লেভেলে ৬ বিষয়ের মধ্যে অন্তত ৩টিতে A এবং ৩টিতে B গ্রেড, ‘A’ লেভেলে ২ বিষয়ের উভয়টিতে B গ্রেড থাকতে হবে।
  • ২০২৫ সালের এইচএসসি বা ‘A’ লেভেল পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থী:

  • উচ্চতা: ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
  • ওজন: ৫৪ কেজি (১২০ পাউন্ড)
  • বুকের মাপ: ৩০ ইঞ্চি (স্বাভাবিক), ৩২ ইঞ্চি (প্রসারণে)

মহিলা প্রার্থী:

  • উচ্চতা: ১.৫৫ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)
  • ওজন: ৪৬ কেজি (১০০ পাউন্ড)
  • বুকের মাপ: ২৮ ইঞ্চি (স্বাভাবিক), ৩০ ইঞ্চি (প্রসারণে)

বয়সসীমা:

  • সাধারণ প্রার্থীদের জন্য: ১৬ বছর ৬ মাস থেকে ২১ বছর (১ জুলাই ২০২৬ তারিখে)
  • সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য: ১৮ থেকে ২৩ বছর

নোট:

প্রার্থীদের অবশ্যই অবিবাহিত ও জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: join.army.mil.bd

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »