শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

গ্লোবাল সমুদ ফ্লোটিলার ২৩ জন মালয়েশীয় নাগরিক ৭ অক্টোবর দেশে ফিরছেন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

ইসরায়েল কর্তৃক আটক হওয়ার পর মুক্তি পাওয়া গ্লোবাল সমুদ ফ্লোটিলা (Global Sumud Flotilla – GSF) মিশনের ২৩ জন মালয়েশীয় নাগরিক আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে দেশে ফিরছেন।

সুমুদ নুসান্তারা অপারেশন সেন্টার (SNCC)-এর মহাপরিচালক দাতুক ড. সানি আরাবি আবদুল আলিম আরাবি জানিয়েছেন, ওই ২৩ জনকে বহনকারী বিমানটি মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KLIA) টার্মিনাল ১-এ অবতরণ করবে।

গত ২ অক্টোবর (বৃহস্পতিবার) ইসরায়েলি বাহিনী ফ্লোটিলাটিকে মেডিটেরেনিয়ান সাগরের “রেড জোন” এলাকায় আটক করে এবং অংশগ্রহণকারীদের আশদোদ বন্দরে নিয়ে যায়। কয়েকদিন আটক থাকার পর আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতায় তাদের মুক্তি দেওয়া হয়।

তারা পরবর্তীতে ইসরায়েলের রামন বিমানবন্দর থেকে রবিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট (মালয়েশিয়া সময়)-এ রওনা দেন এবং তুরস্কের ইস্তাম্বুলে রাত ৮টা ৪০ মিনিটে পৌঁছান।

মালয়েশীয়দের মধ্যে ছিলেন বেশ কয়েকজন পরিচিত মুখ ও মানবাধিকারকর্মী, যেমন  গায়িকা হেলিজা হেলমি ও তার বোন নূর হাজওয়ানি আফিকাহ (Hio) নূরফারাহিন রমলি (ফারাহ লি) ও দানিশ নাজরান মুরাদ (Grande Blu) গায়িকা জিজি কিরানা (Huga) মুসা নুয়াইরি, আইলিয়া বালকিস, সুল আইদিল (Alma) হাইকাল আবদুল্লাহ, মুয়াজ জায়নাল, জুলফাধলি খিরুদ্দিন, রুশদি রামলি (Sirius), রাজালি আওয়াং (Inana),ইনফ্লুয়েন্সার নূরুল হিদায়াহ মোহাম্মদ আমিন (আর্দেল আরিয়ানা), (Mikeno) পিইউ রাহমাত, নোরহেলমি আব ঘানি, মোহদ আসমাউই মুখতার, নোরাজমান ইশাক (Estrella) জাইনাল রশিদ ও উস্তাজ মুহাম্মদ আবদুল্লাহ (Fair Lady), মুহাম্মদ হারিজ আদজরামি (হারোকস), মুহদ হাইকাল লুকমান জুলকেফলি, তৌফিক মোহদ রাজিফ (Free Willy),

গ্লোবাল সমুদ ফ্লোটিলা ছিল একটি আন্তর্জাতিক মানবিক মিশন, যার লক্ষ্য ছিল গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং ইসরায়েলি অবরোধের প্রতিবাদ জানানো।

তাদের মুক্তি ও দেশে ফেরা মালয়েশিয়ার বিভিন্ন মানবাধিকার সংগঠন, নাগরিক সমাজ ও সরকার স্বাগত জানিয়েছে।
তারা সবাই এই অভিযানে অংশ নেওয়া সাহসী মালয়েশীয়দের ত্যাগ, সাহস ও মানবতার প্রতি অঙ্গীকারের প্রশংসা করেছেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »