শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

রাশিয়া–ইউক্রেন বাফার জোনে শান্তিরক্ষায় আগ্রহী বাংলাদেশ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকা, ১০ সেপ্টেম্বর :  রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধে যদি যুদ্ধবিরতি চুক্তি হয় এবং তার ফলে উভয় দেশের মধ্যে একটি বাফার জোন গড়ে ওঠে, তবে জাতিসংঘের আওতায় সেখানে শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার (১০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বাংলাদেশি সেনা মোতায়নের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “এখনই এ নিয়ে বলার কিছু নেই। আমরা আশা করি যুদ্ধবিরতি হবে। যুদ্ধবিরতি হলে জাতিসংঘ নিশ্চয়ই ভূমিকা নেবে। আমাদের শান্তিরক্ষার অভিজ্ঞতা রয়েছে। যদি কোনো শান্তিরক্ষা কার্যক্রম হয়, তবে বাংলাদেশ অবশ্যই অংশগ্রহণ করতে চাইবে।”

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, যুদ্ধবিরতি হলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৈরি হওয়া বাফার জোন পর্যবেক্ষণে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তার জন্য সৌদি আরব কিংবা বাংলাদেশের মতো ন্যাটো-বহির্ভূত দেশ থেকেও শান্তিরক্ষী সেনা নেওয়া হতে পারে।

উল্লেখ্য, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বৃহৎ সেনা প্রেরণকারী দেশ। বর্তমানে আফ্রিকা, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন স্থানে হাজারো বাংলাদেশি শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »