কুয়ালালামপুর, ১০ সেপ্টেম্বর (পিবিএন সংবাদ): মালয়েশিয়ার বৃহত্তম ইসলামিক যুব সংগঠন আংকাতান বেলিয়া ইসলাম মালয়েশিয়া-অভিম (ABIM) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের নিরঙ্কুশ জয়ের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়েছে।

এই নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ২৮টির মধ্যে ২৩টি পদে বিজয় অর্জন করেছে, যার মধ্যে শীর্ষ তিনটি নেতৃত্বের পদও অন্তর্ভুক্ত। ABIM-এর মতে, এই ফলাফল প্রমাণ করে যে ছাত্রসমাজ মূল্যভিত্তিক ও নীতিনিষ্ঠ নেতৃত্বের প্রতি গভীর আস্থা রাখে।
আবিম (ABIM) তাদের শুভেচ্ছা বার্তায় উল্লেখ করে, আট মাস আগে ঢাকায় ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা তাদের মনে রয়েছে। ২০১০ সালের পর এ ধরনের প্রথম সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচন এবং ভবিষ্যতের দিকনির্দেশনা নিয়ে যে নবায়নের চেতনা দেখা গেছে, তা ছিল অনন্য। ওই সফরে অবিমির (ABIM )প্রতিনিধিরা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন, যা বাংলাদেশের ছাত্ররাজনীতির বৌদ্ধিক ও সংগ্রামী ঐতিহ্যের প্রতি তাদের উপলব্ধিকে আরও গভীর করে।
সংগঠনটি জানায়, এই বিজয় কেবল নির্বাচনী সাফল্য নয়, বরং বাংলাদেশে ন্যায়, মর্যাদা ও যুবসমাজের ক্ষমতায়নের দীর্ঘ সংগ্রামের অংশ। একইসঙ্গে ডাকসু নির্বাচনে অন্যান্য ছাত্রসংগঠন ও স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণকেও তারা গণতান্ত্রিক সংস্কৃতির প্রাণবন্ত প্রতিফলন হিসেবে দেখছে।
মালয়েশিয়া সময় রাত ১১:৩০ মিনিটে অবিমের অফিসিয়াল ফেসবুকে দেয়া এক বিবৃতিতে,(https://www.facebook.com/abimalaysia)

অবিমের (ABIM) সভাপতি আহমাদ ফাহমি মুহাম্মাদ শামসুদ্দিন বলেন, “আমরা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ একটি যুব আন্দোলন হিসেবে বাংলাদেশের ভাই-বোনদের সঙ্গে সংহতি প্রকাশ করছি। এই বিজয় যেন ছাত্রকল্যাণ, গণতান্ত্রিক ঐতিহ্য ও ন্যায় ও মানবতার বৃহত্তর লক্ষ্যে অবদান রাখে।”
তিনি আরও আশা প্রকাশ করেন যে, এই বিজয় বিশ্বব্যাপী মুসলিম যুব আন্দোলনের জন্য প্রেরণা হয়ে উঠবে, যাতে তারা প্রজ্ঞা, ধৈর্য ও ঐক্যের মাধ্যমে যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়।