শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ

আহত ক্যাঙ্গারুকে বাঁচাতে গিয়ে মেলবোর্নে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

মেলবোর্ন :  অস্ট্রেলিয়ার মেলবোর্নের উত্তরের উপশহর ক্রেইগিবার্নে এক মর্মান্তিক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে তাঁরা আহত একটি ক্যাঙ্গারুকে সাহায্য করতে হিউম ফ্রিওয়েতে গাড়ি থামানোর পর দুর্ঘটনার শিকার হন।

পুলিশ জানায়, রাত প্রায় ৭টা ৩০ মিনিটে গাড়ি থামিয়ে তাঁরা রাস্তার ধারে নামেন। এ সময় একটি গাড়ি তাঁদের ধাক্কা দেয়। ভিক্টোরিয়ার বেভারিজ এলাকার ৩০ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই মারা যান। থমাস্টাউন এলাকার অপর ৩০ বছর বয়সী নারীকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হলেও কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

ভিক্টোরিয়া পুলিশের রোড পুলিশিং সহকারী কমিশনার গ্লেন ওয়েয়ার জানান, চালক শেষ মুহূর্তে গাড়িটি দেখতে পান এবং এড়াতে গিয়ে উচ্চ গতিতে দুই নারীকে ধাক্কা দেন। তিনি বলেন, “আমরা বুঝতে পারছি তাঁরা সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু হাইওয়েতে এভাবে নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।”

দুর্ঘটনার পর চালক ঘটনাস্থলেই থেকে তদন্তে সহযোগিতা করছেন।

ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, চলতি বছরে এ পর্যন্ত রাজ্যের সড়কে ২০৩ জন নিহত হয়েছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে ১১ জন বেশি। শুধু গত চার দিনেই সড়কে নয়জন প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে আছেন তিনজন পথচারী, তিনজন মোটরসাইকেল আরোহী এবং তিনজন যানবাহনের যাত্রী।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »