শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

কুয়ালালামপুরের “বুকিত বিনতাং” ইমিগ্রেশনের সাঁড়াশি অভিযান, ৩৭৭ বাংলাদেশীসহ আটক ৭৭০ অভিবাসী আটক

ওয়াহিদ সোহান: বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

কুয়ালালামপুর: মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ (জিম ) রাজধানীর বুকিত বিনতাং এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৭৭বাংলাদেশী সহ মোট ৭৭০ জন অনথিভুক্ত অভিবাসীকে আটক করেছে। এই বিশেষ অভিযানের নাম দেওয়া হয় “অপস বেলাঞ্জা”।

২ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত দুই ঘণ্টা চলা এই অভিযানে মোট ১০৬ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন।

ইমিগ্রাশনের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওসমান জানান, অভিযানে মোট ২,৪৪৫ জনকে তল্লাশি করা হয়, এর মধ্যে ১,৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয়। তল্লাশিতে ধরা পড়া ২১ থেকে ৬৫ বছর বয়সী ৭৭০ জনকে অনথিভুক্ত থাকার অভিযোগে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া এবং ভুয়া বা অবৈধ পরিচয়পত্র ব্যবহারের মতো অপরাধ প্রমাণিত হয়েছে।

“অনেকেই গ্রেপ্তার এড়াতে দোকানের ভেতরে, টেবিলের নিচে কিংবা ছাদে উঠে লুকানোর চেষ্টা করে। তবে আমাদের টিম তাদের পালানোর সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয়,” সাংবাদিকদের বলেন বসরি।

আটককৃতদের মধ্যে রয়েছেন ৩৭৭ জন বাংলাদেশি, ২৩৫ জন মিয়ানমারের নাগরিক, ৭২ জন নেপালি, ৫৮ জন ভারতীয়, ১৯ জন ইন্দোনেশিয়ান এবং অন্যান্য দেশের বেশ কয়েকজন। আটক ব্যক্তিদের প্রাথমিক যাচাইয়ের জন্য পুত্রজায়ায় ইমিগ্রেশন বিভাগের কার্যালয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে বেরানাং ও লেংগেং ডিপোতে স্থানান্তর করা হবে।

বসরি আরও জানান, বুকিত বিনতাং এলাকায় বিদেশিদের আধিক্য নিয়ে জনসাধারণের অসংখ্য অভিযোগের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। “অন্ধকার গলি ও জটিল পালানোর কৌশল থাকা সত্ত্বেও আমরা অভিযান সফলভাবে সম্পন্ন করেছি,” ।

অভিযানে ধরা পড়া অনেকেই নানা অজুহাত দেন—কারও দাবি তারা শুধু খাবার খেতে বেরিয়েছেন, কেউ বলেছেন হাঁটতে এসেছেন কিংবা বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছেন। কিন্তু পরিদর্শনে দেখা যায়, তাদের ভিসার মেয়াদ শেষ অথবা কোনো বৈধ নথি নেই।

অভিযানে একটি অনলাইন জুয়া খেলার আস্তানাও ধরা পড়ে। সিসিটিভি ক্যামেরা-সজ্জিত ওই স্থানে আট বিদেশিকে জুয়া খেলতে গিয়ে আটক করা হয়।

এছাড়া, আশপাশের রেস্তোরাঁ, দোকান ও ঘরবাড়ি লুকিয়ে থাকার জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। অনেকে নিকটবর্তী নির্মাণস্থলে কাজ করতেন এবং কিছু নিয়োগকর্তা বিদেশি শ্রমিকদের থাকার জন্য ওই এলাকায় ভাড়া করা জায়গা ব্যবহার করছিলেন।

সব আটক ব্যক্তির বিরুদ্ধে ইমিগ্রেশন আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওসমান ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »