শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

মালয়েশিয়ায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

মালয়েশিয়া কুয়ালালামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মবার্ষিকী ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

টাংগাইল নাগরপুর ও দেলদোয়ার (৬) আসনে দ্বাদশ নির্বাচনে বি এন পি মনোয়ন প্রত্যাশী জনাব মো: হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে মাইনুল হোসেন নুরনবীর পরিচালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রেন্দ্রীয় সমবায় দলের সভাপতি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি।

প্রধান অথিতির বক্তব্যে অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি বলেছেন, আমরা চাই শান্তিপূর্ণ একটি নির্বাচন হউক। যেন জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। এজন্য নির্বাচনের আগেই সংসদ ভেঙে দিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছেড়ে নির্বাচনকালীন সহায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টির জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। দেশে ২০১৪ সালের মতো নির্বাচন হতে দেয়া হবে না।

সভাপতিত্বের বক্তব্যে মো: হাবিবুর রহমান হাবিব তার বক্তব্যে বলেন , বর্তমান সরকারের নানা প্রতিকূলতার মধ্যেও রাজপথ ছাড়েনি। নিজের যোগ্যতা আর দলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এলাকাবাসীর উন্নয়নে নিজেকে সর্মপণ করতে চাই। মানবকল্যাণে কাজ করে যাচ্ছি। দল যদি আমার কাজের মূল্যায়ন করে তবে আমাকেই মনোনয়ন দিবে।

এই সময় আরও উপস্থিত ছিলেন , মোঃ আলী আজগর ,সোহেল রানা , শাহীন শাহ মিয়া , মোঃ মোস্তাকিম হোসেন , মোঃ আরশাফ আলী ,মোঃ সোহেল মিয়া ,মোঃ আলী হোসেন, মোঃ আঃ রউফ, আব্দুল সালাম , আজিজুল মিয়া সহ সহ দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র আশু রোগমুক্তি কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীর সুস্থতা কামনায় দোয়া করা হয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »