শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার ‘আল্লামা সাঈদীর মৃত্যু’

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
আল্লামা সাঈদীর মৃত্যুতে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার। - ছবি : সংগৃহীত
আল্লামা সাঈদীর মৃত্যুতে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার। - ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন ও সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে মোতায়েন রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।

সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আল্লামা সাঈদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালের সামনে উৎসুক মানুষের ভিড় ক্রমাগত বাড়তে থাকে। এরপরই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ও এর আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করতে দেখা গেছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবস ১৫ আগস্ট ঘিরে গত কয়েকদিন ধরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরমধ্যে সোমবার দিনগত রাতে জামায়াত নেতা সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। বিভিন্ন চেকপোস্টে তল্লাশি ও নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়গুলোকে আরো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ঢাকা শহরজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

উল্লেখ্য, রোববার (১৩ আগস্ট) আল্লামা সাঈদী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হলে ওই দিন সন্ধ্যা দিকে বিএসএমএমইউ হাসপাতাল আনা হয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »