শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

নিজের জন্য নেই আসন, কর্মীদের বসিয়ে বাসের পাটাতনে শুয়ে জামায়াত নেতা, এই ছবিটি এখন আদর্শ নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধের প্রতীক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

জাতীয় মহাসমাবেশে অংশ নিতে সাতক্ষীরা থেকে ঢাকাগামী একটি বাসে তোলা একটি ছবি এখন সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে আলোড়ন তুলেছে। ছবিতে দেখা যায়, একজন জামায়াত নেতা নিজে বাসের ধুলিমাখা পাটাতনে বস্তা বিছিয়ে শুয়ে আছেন, মাথার নিচে পানির বোতল দিয়ে বানানো বালিশ। আর বাসের প্রতিটি সিটে বসে আছেন তাঁর দলের কর্মীরা।

ছবিটি জাকারিয়া আল হোসাইন নামে এক ব্যক্তি ফেসবুকে পোস্ট করে লিখেছেন:

“দায়িত্বশীল কাকে বলে! সবাইকে সিট বুঝিয়ে দিয়ে নিজে বাসের ফ্লোরে বস্তা বিছিয়ে শুয়ে, মাথায় পানির বোতল ঠেস দিয়ে জাতীয় সমাবেশে যাচ্ছেন সুদূর সাতক্ষীরা থেকে একজন দায়িত্বশীল।

কী আদর্শ আর ভ্রাতৃত্ব তাদের। যত দেখছি মুগ্ধ হচ্ছি। অথচ তিনি পুরো গাড়িতে যতজন ডেলিগেট আছেন, সবার দায়িত্বশীল। পারলে ভালো একটি সিটে বসে সুন্দর করে যেতে পারতেন। কেউ কিছু বলতো না।”

এই ঘটনার পর থেকেই নেটিজেনরা নেতার ত্যাগ, বিনয় এবং নেতৃত্বের গুণাবলির প্রশংসা করছেন। কেউ লিখেছেন, “এটাই হচ্ছে প্রকৃত নেতৃত্ব—যিনি আগে কর্মীদের চিন্তা করেন, নিজের নয়।” আবার কেউ বলছেন, “এমন মানুষদের জন্যই একটা দল জীবন্ত থাকে।”

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের দায়িত্বশীল ও ত্যাগী নেতৃত্ব রাজনৈতিক দলের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যেখানে অধিকাংশ নেতা বিলাসী জীবনে অভ্যস্ত, সেখানে এমন একটি দৃশ্য সাধারণ মানুষের মনে গভীর প্রভাব ফেলছে।

এই ছবিটি এখন আদর্শ নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধের প্রতীক হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »