আজ (১৩ মে) মালয়েশিয়া আসছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। এর আগে বাংলাদেশ সময় ১২: ১৫ মিনিটে তিনি মালয়েশিয়ান এয়ারলাইন্সের (এম এইচ -১০৩) ফ্লাইটে মালয়েশিয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এবং মালয়েশিয়ার স্থানীয় সময় ৬ : ১৫ মিনিটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পোঁছাবেন। বিমানবন্দরে মালয়েশিয়া প্রবাসী ও হাইকমিশনের কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানাবেন।
মালয়েশিয়ায় তিনি ১৫ মে সকাল ১০: ৩০ মিনিটে দেশটির মানবসম্পদমন্ত্রী ও একই দিন ২.৩০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে প্রবাসীদের কল্যাণে ও বাংলাদেশের সাথে বন্ধ থাকা সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার উন্মুক্তের বিষয়ে বৈঠক করবেন।
এদিকে বুধবার (১৪ মে) সকাল ১০:০০ টায় হাইকমিশনের সুবিধাবঞ্চিত কর্মকর্তা/কর্মচারী ও ভুক্তভোগী প্রবাসীদের আয়োজনে, হাইকমিশনের জালান আমপাং অফিসে,পাসপোর্ট নিয়ে প্রবাসীদের হয়রানি বন্ধে, বিদেশী আউটসোর্সিং কোম্পানি “ইএসকেএল” বাতিল করে সরকারি ব্যবস্থাপনায় পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণ এবং দুর্নীতিবাজ হাইকমিশনার শামীম আহসান, ডেপুটি -খুরশেদ আলম খাস্তগীরসহ হাইকমিশনের সকল অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে গণশুনানিতে উপস্থিত থাকবেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, হাইকমিশনার শামীম আহসান, ডেপুটি -খুরশেদ আলম খাস্তগীর গং-রা নিজেদের স্বার্থে নিরীহ প্রবাসীদেরকে যে পরিমাণ কষ্ট দিচ্ছে এখনই সময় প্রবাসীদের পশে দাঁড়ানোর। “চাকরির পরোয়া করিনা। প্রবাসীদের আকুতি আর সহ্য হয়না। প্রবাসীরা যদি আমাদের সাথে থাকে তাহলে দুর্নীতিবাজ শামীম, খাস্তগীরদের হাইকমিশন ছাড়া করবো”।
এইদিকে ভুক্তভোগী প্রবাসীরা বলেন, আগামীকাল (বুধবার) সকাল ১০:০০ টা, আমরা প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল স্যারের সাথে দেখা করবো। আমরা আশাকরি তিনি আমাদের সমস্যা গুলো শুনবেন এবং সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। যদি আমাদেরকে ড. আসিফ নজরুল স্যারের সাথে দেখা করতে না দেওয়া হয়, জেলে যামু (মগার) শামীম আহসান আর খাস্তগীরে ছাড়ুম না।
বিস্তারিত জানতে চোখ রাখুন।….