শিরোনাম :
কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা কুয়ালালামপুরে প্রবাসীদের জন্য ঈদের বিশেষ আয়োজন ‘সোনালী সন্ধ্যা’ কনসার্ট “মার্কিন ‘অবরোধ’ হুমকির মধ্যেও হরমুজ প্রণালী পার হলো ইরানি বন্দরের জাহাজ”

ইউরোপে যাওয়ার চেষ্টারত অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে ছয়জন নিহত এবং ৪০ জন নিখোঁজ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

ভূমধ্যসাগরের ল্যাম্পিওন দ্বীপে আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার চেষ্টারত অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে কমপক্ষে ছয়জন নিহত এবং ৪০ জন নিখোঁজ রয়েছে বলে বুধবার জানিয়েছে স্থানীয় সূত্র।

ইতালীয় বার্তাসংস্থা এএনএসএ জানিয়েছে, ল্যাম্পেডুসার পশ্চিমে ল্যাম্পিওন দ্বীপের কাছে ডুবে যাওয়া নৌকা থেকে ইতালীয় কর্তৃপক্ষ ১০ জন অভিবাসীকে জীবিত ও ছয়জনের লাশ উদ্ধার করেছে।

মঙ্গলবার বিকেলে ল্যাম্পেডুসার উপকূলে অবস্থিত ল্যাম্পিওন দ্বীপের কাছে ইতালীয় কোস্টগার্ড ও ফাইন্যান্সিয়াল পুলিশের জাহাজ নৌকাটিকে আটক করে।

বেঁচে যাওয়া যাত্রীরা তাদের ল্যাম্পেডুসায় নিয়ে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, তারা রোববার গভীর রাতে রাবার ডিঙ্গিতে করে তিউনিসিয়ার বন্দর শহর স্ফ্যাক্স থেকে রওনা হয়েছিলেন। যাত্রা শুরুর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে আন্তর্জাতিক জলসীমায় থাকাকালীন নৌকাটি উত্তাল সমুদ্রের মুখোমুখি হয়। এ সময় বেশ কয়েকজন যাত্রী পানিতে পড়ে যায়।

প্রাথমিক প্রতিবেদন অনুসারে, অভিবাসীরা ৫৬ জন যাত্রী নিয়ে ১৬ মার্চ তিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে রওনা হয়েছিল।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ১ জানুয়ারি থেকে ১৮ মার্চের মধ্যে ভূমধ্যসাগর দিয়ে আট হাজার ৭৪৩ জন অনিয়মিত অভিবাসী দেশে এসেছেন। এটি গত বছরের একই সময়ের রেকর্ড করা আট হাজার ৬৩০ জনের চেয়ে সামান্য বেশি।

এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুসারে, চলতি বছরের শুরু থেকে মধ্য ভূমধ্যসাগরে ১৪০ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »