শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

সিলেট সীমান্তে গুলিতে ২ বাংলাদেশি আহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় বিছনাকান্দি সীমান্তে মরকিটিলা এলাকায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজন হলেন- গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের কুলুমছড়া পার এলাকার ইয়ামিন মিয়া ও আক্তার হোসেন। গুলিবিদ্ধ দুইজন সম্পর্কে চাচা-ভাতিজা। তারা দুজন ভারতীয় চিনি চোরাকারবারি সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

স্থানীয়রা জানান, বিছনাকান্দি ইউনিয়নের বিছনাকান্দি বিওপি এলাকার সীমান্তের ১২৬৪ নম্বর পিলার থেকে ২০০ গজ ভারতের অভ্যন্তরে মরকিটিলা নামক এলাকায় গুলিবিদ্ধ ইয়ামিন মিয়া, আক্তার হোসেনসহ একদল বাংলাদেশি চোরাকারবারি ভারতের সীমান্তের ওপারে চিনি আনতে যান। এ সময় চোরাকারবারিরা খাসিয়াদের সঙ্গে টাকা পয়সার লেনদেন নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে খাসিয়ারা তাদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছুঁড়ে। এতে দুইজন গুলিবিদ্ধ হন।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার সন্ধ্যার দিকের ঘটনা। টাকা-পয়সার লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে ভারতীয় খাসিয়াদের সঙ্গে ঝামেলা হয়েছে। তারা পায়ে ও পিঠে গুলিবিদ্ধ হয়ে আত্মগোপনে রয়েছে এবং বর্তমানে সিলেটে চিকিৎসাধীন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »