শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

০১ ফেব্রুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে চতুর্থ বন্দিবিনিময়

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

গাজা উপত্যকায় বন্দি আরও তিনজন ইসরায়েলি নাগরিককে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েল ও হামাসের মধ্যে সম্পাদিত যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তির অংশ হিসেবে শনিবার (০১ ফেব্রুয়ারি) তাদের মুক্তি দেয়া হয়েছে। এটি ইসরায়েল ও হামাসের মধ্যে চতুর্থ বন্দিবিনিময়।

মুক্তিপ্রাপ্তরা হলেন ফরাসি ইসরায়েলি নাগরিক ওফের কালদেরোন এবং ইসরায়েলি নাগরিক ইয়ারদেন বিবাস। তাদের গাজা ভূখণ্ডের দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রথম দুজনকে মুক্তি দেয়ার ঘণ্টা খানেক পর বিকেলে আরেকজন আমেরিকান ইসরায়েলি নাগরিককে মুক্তি দেয়া হয়। তার নাম কিথ সিগেল। গাজা ভূখণ্ডের উত্তরাঞ্চলীয় গাজা সিটি থেকে তাকে মুক্তি দেয়া হয়েছে।

এদিকে তাদের মুক্তির বিনিময়ে আজ ১৮৩ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল। ফিলিস্তিনি বন্দিদের সংবাদমাধ্যম দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, এই ১৮৩ ফিলিস্তিনি বন্দির মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন। ৫৪ জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছিল। আর বাকি ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়েছিল।

এ ছাড়া শনিবার গাজা ও মিসরের মধ্যে রাফা সীমান্তপথ পুনরায় খোলা হতে পারে। এই পথ দিয়ে গুরুতর আহত ফিলিস্তিনিরা শেষ পর্যন্ত মিসরে চিকিৎসা সেবা পেতে পারেন।

এর আগে গত বৃহস্পতিবার থাইল্যান্ডের পাঁচজন ও তিন ইসরায়েলিসহ মোট আটজনকে মুক্তি দেয় হামাস। অন্যদিকে এদিন ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পান ১১০ জন ফিলিস্তিনি। যদিও নেতানিয়াহু ফিলিস্তিনিদের মুক্তি দিতে কালক্ষেপণ করেন। নির্ধারিত সময়ের পরে তাদের মুক্তি দেয়া হয়।

গাজায় দীর্ঘ ১৫ মাসের যুদ্ধ শেষে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিতে যায় হামাস ও ইসরায়েল। প্রথম ধাপের ছয় সপ্তাহের যুদ্ধবিরতিতে ৩৩ জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে হামাস। বিনিময়ে শত শত ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দেবে ইসরায়েল।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »