শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক গণমুক্তি পত্রিকার ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ তুহিন : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে বহুল প্রচলিত পাঠক প্রিয় দৈনিক গণমুক্তি পত্রিকার ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২ টায় চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের হলরুমে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রিপন আলীর সঞ্চালনায় ও এসোসিয়েশনের মহাসচিব, দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি শাহীন আকতার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আশরাফুল ইসলাম রঞ্জু।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি, শফিকুল ইসলাম, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক খোলা কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আখতারুজ্জামান, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি বদিউজ্জামান রাজা বাবু, দৈনিক গণমুক্তি পত্রিকার গোমস্তাপুর প্রতিনিধি সামিরুল ইসলাম, নাচোল উপজেলা প্রতিনিধি, আবুল হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি, জিয়াউল হক, প্রমুখ সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে আশরাফুল ইসলাম রঞ্জু বলেন, সাধারণ মানুষের কাছে দৈনিক গণমুক্তি পত্রিকা খুব অল্প সময়ের মধ্যে দেশপ্রেমের অভূতপূর্ব উদাহরণ তৈরি করেছে। আগামীতেও দৈনিক গণমুক্তি দেশ এবং জাতি রক্ষায় তার লেখনি শক্তির মধ্য দিয়ে অনেক বেশি ভূমিকা রাখবে। পাশাপাশি গণমুক্তির এই ৫২ তম শুভ জন্মদিনে পত্রিকাটির সম্পাদক সহ পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। আলোচনা শেষে দৈনিক গণমুক্তির ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »