শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

লস অ্যাঞ্জেলেসে আবারও ছড়াচ্ছে দাবানল, ফায়ার সার্ভিসের সদস্য সেজে চলছে লুটপাট

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
দাবানল নেভাতে কাজ করছে বিমানবাহিনী, ছবি: রয়টার্স
দাবানল নেভাতে কাজ করছে বিমানবাহিনী, ছবি: রয়টার্স

ফায়ার সার্ভিসের কর্মীদের আপ্রাণ চেষ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসের দাবানল। ৬ দিন ধরে আগুন জ্বলেই যাচ্ছে। এ অবস্থায় আগুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে। মৃত্যুর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। খবর রয়টার্স

গত মঙ্গলবার থেকে আলাদা ছয়টি দাবানল লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়ে। এর মধ্যে দুটি দাবানল নিয়ন্ত্রণে আনা গেলেও সক্রিয় রয়েছে চারটি। এর মধ্যে প্যালিসেইডস দাবানল আরও এক হাজার একর এলাকায় ছড়িয়েছে। আগেই এই দাবানলে পুড়েছে ২২ হাজার একর এলাকা। ক্যালিফোর্নিয়ার ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত প্যালিসেইডস দাবানল মাত্র ১১ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে।

গত ছয় দিনের আগুনে লস অ্যাঞ্জেলেসে ১২ হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা রবার্ট লুনার দেয়া হিসাব অনুযায়ী, সেখানে আরও ৫৭ হাজার অবকাঠামো ঝুঁকির মুখে রয়েছে। প্রাণ বাঁচাতে এলাকা ছেড়ে যেতে বলা হয়েছে ১ লাখ ৫৩ হাজার মানুষকে।

লস অ্যাঞ্জেলেসে দাবানল নিয়ন্ত্রণে ক্যালিফোর্নিয়াসহ আশপাশের সাতটি অঙ্গরাজ্য থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের পাঠানো হয়েছে। একই সহায়তা পাঠিয়েছে কানাডা ও মেক্সিকোও। এরই মধ্যে আবার ফায়ার সার্ভিসের সদস্য সেজে লুটপাটের ঘটনা ঘটেছে লস অ্যাঞ্জেলেসে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশের ক্যাপ্টেন মাইক লরেঞ্জ বলেছে, বাসিন্দাদের ছেড়ে যাওয়া ঘরবাড়িতে লুটপাটের ঘটনায় অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সংখ্যা বেড়েই চলেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »