শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

দুর্নীতি মামলায় খাওয়ার মাঝেই ইমরান খানকে তুলে নিয়ে যায় পুলিশ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৭ আগস্ট, ২০২৩

তোশাখানা দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে শনিবার তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত। যখন এ রায় ঘোষণা করা হয় তখন আদালতে উপস্থিত ছিলেন না ইমরান। ওই সময় তিনি লাহোরে তার নিজস্ব বাসভবন জামান পার্কে অবস্থান করছিলেন। আদালতের নির্দেশে ওই বাড়ি থেকেই ইমরানকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশের একটি দল। পুলিশ যখন ইমরানকে গ্রেপ্তার করতে আসে তখন তিনি দুপুরের খাবার খাচ্ছিলেন। ওই সময় খাবার শেষ করতে সময় চান তিনি; কিন্তু সে সময় না দিয়ে তাকে খাওয়ার মধ্যেই তুলে নিয়ে যাওয়া হয়। পুলিশ তাকে জানায়, খাবার তিনি পরেও খেতে পারবেন।

এ ছাড়া গ্রেপ্তারের সময় ইমরান খান নীল রঙের একটি ট্র্যাকস্যুট পরেছিলেন। ইমরান খানকে তার বাড়ির পেছনের দরজা দিয়ে বের করে নিয়ে যাওয়া হয় এবং তার নিজস্ব যেসব রক্ষী আছে তাদের বাড়ির ভেতরই আটকে ফেলা হয়। ইমরান খানকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় অটোক বিভাগীয় জেলে। সেখানে শনিবার তিন বছরের সাজার প্রথম রাত কাটান তিনি। এদিকে এর আগে গত ৯ মে ইমরান খানকে গ্রেপ্তার করেছিল দেশটির আধাসামরিক বাহিনী রেঞ্জার্স। ওইদিন তার গ্রেপ্তারের প্রতিবাদে পুরো পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। গতকালও বিক্ষোভ হয়েছে। তবে সেগুলো তেমন বড় ছিল না।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »