শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

বাংলাদেশকে বিনির্মাণের জন্য যুব সমাজ ঐকবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে: ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহের বলেছেন, “ইতিহাস বলে ফ্যাসিবাদ বিদায় হলে আর ক্ষমতায় ফিরে আসেনা। এ দেশেও সেটা হবেনা ইনশাআল্লাহ। বিভ্রান্ত হওয়ার কোন কারন নেই। ফ্যাসিবাদি আ’লীগ বিগত ১৬ বছর তাদের শাসনামলে গোটা দেশকে একটি সন্ত্রাসী, দুর্নীতিবাজ, তাবেদার ও অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল।
দেশের মুক্তিকামী ছাত্র-যুবক ও সাধারণ জনতা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে হাসিনা ও তাঁর দোসরদের দেশ থেকে পালাতে বাধ্য করেছে।”
২১ ডিসেম্বর শনিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। উপজেলা আমীর মাহফুজুর রহমান এর সভাপতিত্বে এবং সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও মাওলানা আবদুল হালিম।
বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরী আমীর কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক আমীর মু. আবদুস সাত্তার, বর্তমান আমীর এডভোকেট মু. শাহজাহান, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মু. জাহিদুর রহমান, বর্তমান সেক্রেটারি জেনারেল মু. জাহিদুল ইসলাম প্রমুখ।
ডা. সৈয়দ আবদুল্লাহ মু. তাহের বলেন, “নারীর অধিকার ও সংখ্যালঘুর বিষয়ে একটি মহল জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার করছে। আমাদের পরিবারের অনেক নারী সদস্য ব্যবসা করছে, চাকরি করছে। আমরা সংখ্যালঘুদের পাশে সবসময় কাজ করছি। আমরা কারো উপর কোন কিছু চাপিয়ে দেব না।
প্রত্যকেই তার ইচ্ছা অনুযায়ী অধিকার নিয়ে বসবাস করতে পারবে। জামায়াত একটি কল্যাণকর রাষ্ট্র চায়। পৃথিবীতে রাষ্ট্রীয় ক্ষমতা সহ যত পরিবর্তন হয়েছে, তার অধিকাংশই যুবকদের নেতৃত্বে সংগঠিত হয়েছে। আজকের যুব সমাজ বাংলাদেশকে বিনির্মাণের জন্য ঐকবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে।”

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »