শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ইসরাইলি বিমান হামলায় রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন নিহত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন - সংগৃহীত
রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন - সংগৃহীত

লেবাননে ইসর‌াইলি বিমান হামলায় রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ নিজাম উদ্দিন মারা গেছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া বাসিন্দা।
শনিবার লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরাইল কয়েক দফায় বিমান হামলা চালায়। এতে অনেকেই হতাহত হন। সেময় প্রাণ হারান নিজাম।
মোহাম্মদ নিজাম উদ্দিনের বাবার নাম মোহাম্মদ আবদুল কুদ্দুস।

লেবাননে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে বিমান হামলা শিকার হয়ে ঘটনাস্থলেই নিজাম নিহত হন। বর্তমানে তার লাশ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে আছে।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি তার রুহের মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »