শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত,মেঘনা নদী উত্তাল

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
মেঘনা নদী উত্তাল, হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত
মেঘনা নদী উত্তাল, হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত

লঘুচাপের প্রভাবে নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদী উত্তাল রয়েছে। ইতোমধ্যে নদীতে স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ফুট উচ্চতায় জোয়ার বইছে। এতে নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে সরেজমিনে এই দৃশ্য দেখা যায়। এর আগে সাগর উত্তাল থাকায় বুধবার সকাল থেকে অস্বাভাবিক জোয়ারে হাতিয়ার নলচিরা ইউনিয়নের বেড়ির বাইরের অনেকগুলো বাড়ি ঘর, দোকান-পাটে পানি ডুকে গেছে।

নলচিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইউনুছ জানান, অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে ৯নং ওয়ার্ডের তুপানিয়া গ্রামের বেশিরভাগ অংশ। বেড়িবাঁধের বাইরে হওয়ায় সহজে জোয়ারে পানিতে তলিয়ে যায় এই গ্রামটি।

তিনি আরও জানান, বুধবার (২ আগস্ট) বেলা ১১টার সময় আসা জোয়ারের পানিতে নলচিরা ঘাট এলাকার অনেক দোকান ঘরে পানি ডুকে গেছে। এতে ব্যবসায়ীরা মালামাল নিয়ে বিপাকে পড়েছেন।

একই অবস্থা নিঝুমদ্বীপ ইউনিয়নে। নিঝুমদ্বীপের চার পাশে বেড়িবাঁধ না থাকায় নিচু এলাকার গ্রামগুলো সহজে প্লাবিত হয়। বুধবার সকালে আসা জোয়ারে মদিনা গ্রাম, ডুবার খাল এলাকা, বন্দরটিলা গ্রাম ও চেউয়াখালী গ্রাম তিন থেকে চার ফুট পানিতে তলিয়ে যায়।

নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান দিনাজ উদ্দিন জানান, নিঝুমদ্বীপে প্রধান সড়কটি ছাড়া গ্রামীণ অধিকাংশ সড়ক পানিতে ডুবে গেছে। এতে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়সার খসরু বলেন, বিভিন্ন এলাকায় জোয়ারের পানিতে প্লাবিত হওয়ার সংবাদ পেয়েছি। আমি ইউপি চেয়ারম্যানদের সঙ্গে কথা বলেছি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »